মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
খেলাধুলা

সাফ অ-১৯ নারী ফুটবল দলের অধিনায়ক প্রান্তিকে বরণ করে নিল সাতক্ষীরাবাসী

শহীদুজ্জামান শিমুল : সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল বাংলাদেশ দলের অধিনায়ক বাংলাদেশ-ভারত যৌথ চ্যাম্পিয়ন দলের অন্যতম ফুটবলার আফিঈদা খন্দকার প্রান্তি বরণ করে নিলো সাতক্ষীরাবাসী।

বুধবার (২০ মার্চ) বেলা ১১ টায় তালতলা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে বরণ করে নেন জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন।

এরপর সুসজ্জিত গাড়িতে করে প্রান্তিকে নিয়ে শুরু হয় শোভাযাত্রা। এ সময় তাকে একঝলক দেখতে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দেওয়া হয় উষ্ণ সংবর্ধনা।

সংবর্ধনা শেষে প্রান্তি বলেন, সাতক্ষীরার মানুষ এভাবে আমাকে সংবর্ধনা জানাবে এটা কখনও কল্পনা করতে পারিনি। পবিত্র রমজান মাসেও আমার জন্য এত আয়োজন দেখে আমি অভিভূত। সাতক্ষীরাবাসীর কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম। আমাকে আমার বাবা মা সব সময়ে আমাকে অনুপ্রেরণা যুগিয়েছ বলেই আমি আজ এখানে পৌঁছাতে পেরেছি। পরিবারের সকলের পাশাপাশি সাতক্ষীরাবাসীর সর্মথন ছিলো বলেই আমি এত দূর পৌঁছাতে পেরেছি। আমি সাতক্ষীরার মেয়ে হয়েও বিশ্বের কাছে আমার দেশের নাম খেলার মাধ্যমে উপস্থাপন করতে পেরে আমি গর্বিত।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ফিফা রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাহানা মহিদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, ক্রীড়া সংগঠক কাজী কামরুজ্জামান, শিমুন সামস,জেসমিন আক্তার চন্দন, প্রান্তির পিতা খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।

উল্লেখ্য, ৮ই ফেব্রুয়ারী ২০২৪ সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ-ভারত প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্ধারিত সময়ে ১-১ গোলে দু-দলই খেলাটি সমতা আনেন। পেলান্টি শুট-আউটে ১১ টি করে পেলান্টি মারার সুযোগ পায় উভয় দল। এতে ১১-১১ গোলে শেষ হয় খেলাটি। কোন ফলাফল না আসায় দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেন সাফ।

সর্বশেষ পাওয়া সংবাদ