বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকার পাবলিক টয়লেটের মান নিশ্চিতে ভূমিজ ও আইপিডিসি’র অংশীদারিত্ব শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! প্রজ্ঞাপন জারি - ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর ‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
advertisement
খেলাধুলা

সন্ধ্যায় লাইভে আসছেন তামিম

স্পোর্টস ডেস্ক: ফের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় দেশসেরা ওপেনার তামিম ইকবাল। মাঠের পারফরম্যান্স নয় বরং মেহেদি হাসান মিরাজের সঙ্গে ফাঁস হওয়া ফোনকল নিয়ে। যেই ফোনকল প্রসঙ্গে এবার লাইভে আসছেন এই বাঁহাতি ব্যাটার।

বুধবার (২০ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান অভিজ্ঞ এই ওপেনার।

সন্ধ্যা ৭টায় লাইভে আসার কথা জানিয়ে নিজের সেই পোস্টে তামিম লেখেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোন কল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।

এর আগে, মঙ্গলবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় তামিম ও মিরাজের একটি ফোন কলের অডিও পাওয়া যায়। সেখানে অভিজ্ঞ আরেক ক্রিকেটার মুশফিকুর রহিমের একটি সিদ্ধান্ত নিয়ে যে তামিম নাখোশ, তা ফুটে ওঠে।

এমন এক ফোনালাপ কীভাবে ফাঁস হয়, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে নেটিজেনদের অনেকের মতে ফোনালাপ কাটা থেকে বোঝা যায়, ফাঁস হলে তা মিরাজের প্রান্ত থেকে হয়েছে। পরে একটি সূত্র জানিয়েছে, এই কথিত ফাঁস হওয়া ফোনালাপটি আসলে একটি মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের অংশ।

উল্লেখ্য, ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই নানা কারণে আলোচনায় তামিম। বিপিএলে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন তিনি। দলকে এনে দিয়েছেন শিরোপাও। মঙ্গলবার রাতে ভাইরাল হওয়া এক ফোন কলের পর থেকেই আবারও আলোচনায় তামিম।

আরও পড়ুন:

আইপিএল খেলতে চেন্নাইয়ে গেছেন মোস্তাফিজ

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ