রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

আইপিএল খেলতে চেন্নাইয়ে গেছেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: আইপিএলের ১৭তম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ২২ মার্চ। টুর্নামেন্টটিতে এক মাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএল খেলতে দেশ ছেড়েছেন তিনি। এবার চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন কাটার মাস্টার।

আজ মঙ্গলবার (১৯ মার্চ) চেন্নাই শিবিরে যোগ দিতে সকালে ঢাকা ছেড়েছেন এই বাঁহাতি পেসার। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে ভারতের পথে রওনা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন মোস্তাফিজ।

ভারত যাত্রার একটি ছবি দিয়ে মোস্তাফিজ লিখেছেন, রোমাঞ্চিত এবং নতুন অ্যাসাইনমেন্টের জন্য মুখিয়ে আছি। ২০২৪ আইপিএলে খেলতে চেন্নাইয়ে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, যেন সেরাটা দিতে পারি।

এর আগে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন মোস্তাফিজ। এ সময় মনে হচ্ছিলো আইপিএলে থেকে ছিটকে যেতে পারেন ফিজ। তবে চোট গুরুতর না হওয়ায় পরদিনই আইপিএল খেলতে দেশ ছাড়লেন তিনি।

আইপিএলে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে অভিষেক হয় মোস্তাফিজের। এরপর মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ঘুরে টাইগার পেসার এবার চেন্নাই সুপার কিংসে।

মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকায় তাকে এবার আইপিএলের কোনো দল কিনবে কি না, সেই সংশয় দেখা দিয়েছিল। তবে চেন্নাই ঠিকই কাটার মাস্টারকে লুফে নিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ