রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
খেলাধুলা

অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা গত বছরের আগস্টে আচমকা টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন। মূলত সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে এমন সিদ্ধান্ত নেন তিনি। তবে, বাংলাদেশ সফরে এসে সেই সিদ্ধান্ত বদলাতেও সময় লাগলো না হাসারাঙ্গার। অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে ফিরেছেন তিনি।

সোমবার (১৮ মার্চ) ১৭ সদস্যের টেস্ট দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই দলে যুক্ত করা হয়েছে হাসারাঙ্গাকে। যার ফলে আইপিএলের শুরুর দিকে খেলা হচ্ছে না তার। এমনকি সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে অন্তত প্রথম তিনটি ম্যাচ খেলতে পারবেন না তিনি।

২৬ বছর বয়সী হাসারাঙ্গা সাদা বলের ক্রিকেটে ভীষণ পরিচিত মুখ হলেও শ্রীলঙ্কার টেস্ট দলে নিয়মিত নন। অবসর ঘোষণার সেই সিদ্ধান্তের আগে মাত্র চারটি টেস্ট খেলেছিলেন তিনি। ব্যাট হাতে ২৮ গড়ে ১৯৬ রান করার পাশাপাশি লেগ স্পিনে ১০০.৭৫ গড়ে নিয়েছিলেন মোটে ৪ উইকেট। এই সংস্করণে তিনি শেষবার মাঠে নেমেছিলেন ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষেই।

পূর্ণাঙ্গ সিরিজের অংশ হিসেবে টি-টোয়েন্টি ও ওয়ানডে শেষে টেস্ট খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম ম্যাচ। ৩০ মার্চ মাঠে গড়াতে যাওয়া পরের ম্যাচের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড : ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রবাথ জয়সুরিয়া, রামেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা ও চামিকা গুনাসেকারা।

আরও পড়ুন:

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ

সন্তান প্রসবের পর মারা গেলেন সাফজয়ী নারী ফুটবলার

সর্বশেষ পাওয়া সংবাদ