রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

সৌদির ঐতিহ্যবাহী পোশাকে মেসি

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের বিভিন্ন প্রকল্পে শুভেচ্ছা দূত বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নানা সময় কাজ করেছেন কিংবদন্তি ফুটবল তারকা লিওনেল মেসি। এবার তিনি দেশটির বিখ্যাত বিলাসবহুল পোশাকের ব্র্যান্ড সাইয়্যারের অ্যাম্বাসেডর হওয়ায় সেখানকার ঐতিহ্যবাহী পোশাক পরলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ধবধবে সাদা থোব এবং লাল-সাদা কেফিয়াহ বা রুমাল পরা অবস্থায় লিওনেল মেসিকে দেখা গেল বেশ কয়েকটি ভিডিও এবং ছবিতে। ছবিগুলো শেয়ার করা হয়েছে সাইয়্যারের পেইজ থেকে।

ভিডিও থেকে দেখা গেছে, লিওনেল মেসি ক্যামেরার সামনে তার মাথার কেফিয়াহ বা রুমাল ঠিক করছেন। ভিডিওর শেষ অংশে দেখা যায়, মেসি সাইয়্যারের একটি কমলা রঙের বাক্স ধরে রেখেছেন। এছাড়া পেইজটিতে মেসির আরও বেশি কিছু স্থিরচিত্রও প্রকাশ করা হয়েছে।

তবে সৌদি আরবে লিওনেল মেসির এ প্রথম কাজ নয়। এর আগেও তিনি দেশটির পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেছেন। দেশটির সরকারের ‘সৌদি, ওয়েলকাম টু অ্যারাবিয়া’ স্লোগানকে তুলে ধরতে সৌদি সরকারের দূত হয়েছিলেন তিনি।

এরই ধারাবাহিকতায়, গত বছরের মে মাসে লিওনেল মেসি সৌদি আরবের আত-তুরাইফ ভ্রমণে গিয়েছিলেন সপরিবারে। সৌদি আরবের দিরিয়াহে অবস্থিত ৩০০ বছরের পুরোনো ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক জায়গাটিতে গিয়েছিলেন সৌদি পর্যটনের প্রচারণার অংশ হিসেবে।

সর্বশেষ পাওয়া সংবাদ