রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার
advertisement
খেলাধুলা

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হবে আগামী ৩ এপ্রিল। এই সিরিজ শেষে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছে না টাইগাররা। কারণ ঈদ উদযাপন শেষে এপ্রিলের শেষে শুরু হবে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি। বিশ্বকাপের ঠিক আগে গুরুত্বপূর্ণ সেই টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে সূচি প্রকাশ করেছে বিসিবি।

শনিবার (১৬ মার্চ) এক বিবৃতির মাধ্যমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম তিন ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, আর শেষ দুই ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে আগামী ৩ মে। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। আর সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা থাকলেও টি–টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে পিছিয়ে গেল টেস্ট দুটি। যা হবে ২০২৫ সালে।

জিম্বাবুয়ে সিরিজের পর বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল আইসিসির পরিধিতে ঢুকে পড়বে ১ জুন। ৭ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে আছে আইসিসি নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচও। সব মিলিয়ে আগামী তিন মাসে বেশ ব্যস্ত সময় পার করবেন লিটন-শান্তরা।

সর্বশেষ পাওয়া সংবাদ