রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন ফার কেমিক্যালের নাম পরিবর্তনের অনুমতি জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিবেন তারেক রহমান পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত
advertisement
খেলাধুলা

শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি হারের প্রতিশোধ নিতে ওয়ানডে সিরিজ জেতার বিকল্প নেই বাংলাদেশের সামনে। এমনকি শ্রীলঙ্কার টাইমড আউট উদযাপনের জবাব দিতেও এই সিরিজ টাইগারদের সামনে গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য নিয়েই তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। যেখানে পেসার মুস্তাফিজুর রহমানকে দেখা যাবে না।

আজ বুধবার (১৩ মার্চ) দুপুর ২টায় মূল ম্যাচের ৩০ মিনিট আগে মাঠে নামেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। সেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।

ম্যাচটিতে ৫ জন বোলার নিয়ে খেলছে লঙ্কানরা। বাংলাদেশও ৫ জন বোলার নিয়ে নেমেছে। যেখানে ২ জন স্পিনার ও ৩ জন পেসার খেলছেন। টস শেষে অধিনায়ক কুশল বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হয়েছে। পরে বল করে প্রতিপক্ষের ওপরে চাপ তৈরি করতে পারব। আমরা মনে করি, এই উইকেটে ২৮০ এর ওপরে রান করা সম্ভব। আমাদের ওপেনার এবং মিডল অর্ডার প্রথম ২০ ওভারে ভালো করতে পারলে আমরা সে লক্ষ্যে পৌঁছাতে পারব।’

ae9fcc7327a1aa03ecc5977bb83709664f852adae99b1008

বাংলাদেশের দলপতি শান্ত বলেন, ‘আমাদের চেজ করতে সমস্যা নেই। মনে হচ্ছে, ভালো উইকেট। মাঝে মধ্যে রাতে কিছুটা ডিউ হতে পারে। আমরা নিউজিল্যান্ডে ভালো ক্রিকেট খেলেছি। আজকে নতুন হলেও আমরা পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই। নতুন দিন, নতুন ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলার আশা করছি।’

বাংলাদেশের একাদশ
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কার একাদশ

পাথুম নিশাঙ্কা, আবিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারা।

সর্বশেষ পাওয়া সংবাদ