রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
খেলাধুলা

মেক্সিকোকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : নারীদের কনকাকাফ গোল্ড কাপে রীতিমতো উড়ছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে সেমিফাইনালে ওঠা দলটি ফাইনালেও উঠেছে দাপট দেখিয়ে। শেষ চারের লড়াইয়ে মেক্সিকোকে কোনো পাত্তাই দেয়নি তারা। বৃহস্পতিবার (৭ মার্চ) মার্কিন যুক্তরাষ্ট্রের স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে আদ্রিয়ানা, অ্যান্তোনিয়া ও ইয়াসমিম একটি করে গোল করেন। আগামী সোমবার (১১ মার্চ) ফাইনালে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে সেলেসাওরা।

আর্জেন্টিনাকে ৫-১ গোলে বিধ্বস্ত করে সেমিতে ওঠা ব্রাজিল এদিনও পুরো ম্যাচ আধিপত্য বিস্তার করে খেলেছে। ম্যাচের ২১ মিনিটেই এগিয়ে যায় তারা। গোল পোস্টের খুব কাছ থেকে গোল করেন আদ্রিয়ানা।

গোল খাওয়ার ৮ মিনিট পর আরও বড় ধাক্কা খায় মেক্সিকো। ২৯ মিনিটে মেক্সিকোর নিকি হার্নান্দেজ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় তারা। এরপর আর ব্রাজিলের কাছে পাত্তাই পায়নি মেক্সিকো।

৩২ মিনিটে আদ্রিয়ানার অ্যাসিস্ট থেকে দলকে ২-০ গোলের লিড এনে দেন অ্যান্তোনিয়া। বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের নেয়া দ্রুতগতির শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে অবস্থান নেয়।

বিরতির পর ব্যবধান ৩-০ করেন ব্রাজিলের ইয়াসমিম। গাবি পোর্টিলহোর ক্রসে গোলপোস্টের সামনে বল পেয়ে ডান পায়ের শটে জালে জড়াতে ভুল করেননি তিনি। ম্যাচের বাকি সময়ে দু’দলের কেউই গোল পায়নি। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

সর্বশেষ পাওয়া সংবাদ