রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক সেপ্টেম্বর থেকে শুরু - ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কানেকটিকাটে গাড়িচাপায় শিশুকে হত্যার দায়ে বাংলাদেশি তারেক আম্বিয়া গ্রেপ্তার গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
খেলাধুলা

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের মূল্য ১ কোটি ৮৪ লাখ রুপি!

স্পোর্টস ডেস্ক : আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৯ জুন নিউইয়র্কে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান। বিশ্বকাপ শুরুর তিন মাস আগেই ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম আকাশ ছোঁয়া অবস্থা।

রি-সেল প্ল্যাটফর্মের মাধ্যমে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের সর্বোচ্চ দাম পৌঁছেছে ১ কোটি ৮৪ লাখ রুপি। রি-সেল প্ল্যাটফর্মগুলো হলো- ‘স্টাবহাব’ বা ‘সিটগিক’।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অফিসিয়াল টিকিটের সর্বনিম্ন মূল্য ছয় ডলার বা ৪৯৭ রুপি ধার্য করা হয়েছে। আর ভারত-পাকিস্তান ম্যাচের অফিসিয়াল মূল্য নির্ধারন করা হয়েছে ৪শ ডলার বা ৩৩,১৪৮ রুপি। কিন্তু আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কিনে তা পুনরায় বিক্রি হচ্ছে। বিক্রি হওয়া টিকিট কিনে, আবার সেটি বিক্রি করাতে টিকিটের দাম এখন আকাশা ছোঁয়া।

রি-সেল সাইটে ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিটের দাম ৪০ হাজার ডলার বা ৩৩ লাখের বেশি রুপি। প্ল্যাটফর্র্ম ফিতে যোগ করা হলে এটির মূল্য হচ্ছে ৫০ হাজার ডলার বা ৪১ লাখ রুপির বেশি।

‘স্টাবহাব’ প্ল্যাটফর্মে দাম হয়েছে ১ লাখ ৭৫ হাজার ডলার বা ১ কোটি ৪ লাখ রুপি। যদি প্ল্যাটফর্ম চার্জ এবং অতিরিক্ত ফি যোগ করা হয় তাহলে সেটি হয়ে যাচ্ছে ২ লাখ সাড়ে ২২ হাজার ডলার বা ১ কোটি ৮৪ লাখ রুপিতে।

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দামই প্রমান করছে যুক্তরাষ্ট্রের মাটিতে ক্রিকেট জনপ্রিয় হতে যাচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ