রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

ওয়ালটন অষ্টম মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু ৬ মার্চ

ক্রীড়া প্রতিবেদক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও কুইন অব হার্টসের আয়োজনে আগামী বুধবার (৬ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন অষ্টম মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৪।’ পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোরে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৯ মার্চ পর্যন্ত।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে অলিম্পিক ভবনের ডাচ্বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ ও কুইন অব হার্টসের ব্যবস্থাপনা পরিচালক বোরহান আজাদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের এই প্রতিযোগিতা পুরুষ একক, পুরুষ দ্বৈত, নারী একক, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত ছাড়াও স্পেশাল দুটি ক্যাটাগোরি থাকবে। যেখানে অভিনেতা ও অভিনেত্রীরা অংশ নিবেন পুরুষ একক ও নারী এককে। মোট সাতটি ক্যাটাগোরিতে ৩০টি মিডিয়া হাউজের দুই শতাধিক মিডিয়াকর্মী অংশ নিবেন। প্রতিযোগিতার প্রাইজমানি থাকছে ১ লাখ টাকা। এছাড়াও ওয়ালটনের আকর্ষণীয় পুরস্কার তো থাকছেই।

image-62

সর্বমোট ২০ জনকে ১ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হবে। তার মধ্যে প্রতিটি ক্যাটাগোরির চ্যাম্পিয়নরা পাবেন ৮ হাজার টাকা প্রাইজমানি, সঙ্গে ওয়ালটনের প্রেসার কুকার। আর রানার্স-আপরা পাবেন ৪ হাজার টাকা প্রাইজমানি, সঙ্গে ওয়ালটনের রুটি মেকার।

সর্বশেষ পাওয়া সংবাদ