রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আফগানিস্তান সিরিজে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, ফিরলেন হৃদয়-জাকের আলী লং মার্চ শেষে সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
advertisement
খেলাধুলা

বিপিএলের প্লে-অফের টিকিট মূল্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের চলতি আসরের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী সোমবার এলিমিনেটর ও প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে। দুপুর ১টা ৩০ মিনিটে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এলিমিনেটর ম্যাচে হেরে যাওয়া দলটি টুর্নামেন্ট থেকে বিদায় নিবে।

পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্স এবং দ্বিতীয়স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম কোয়ালিফাইয়ারে লড়বে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এ ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালের টিকিট পাবে।

প্রথম কোয়ালিফাইয়ারে হেরে যাওয়া দলের ফাইনালে খেলার সুযোগ থাকছে। এলিমিনেটরের বিজয়ী দলের সাথে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে প্রথম কোয়ালিফাইয়ারে হেরে যাওয়া দলটি। এ ম্যাচের বিজয়ী দল ফাইনালে নাম লেখাবে।

২৪ ফেব্রুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু হবে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন টিকিট কাউন্টারে, গেট নং-১, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং শহীদ সোহরাওয়াদী ইনডোর স্টেডিয়ামের পাশে পাওয়া যাবে টিকিট।

টিকিট মূল্য :
গ্র্যান্ড স্ট্যান্ড – ২,৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড – ১৫০০ টাকা
ক্লাব হাউজ – ৮০০ টাকা
নর্থ/সাউথ স্ট্যান্ড- ৫০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড – ৩০০ টাকা

সর্বশেষ পাওয়া সংবাদ