রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আফগানিস্তান সিরিজে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, ফিরলেন হৃদয়-জাকের আলী লং মার্চ শেষে সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার
advertisement
খেলাধুলা

গেইলের রেকর্ড ভাঙ্গলেন বাবর

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের রেকর্ড ভেঙ্গে টি-টোয়েন্টিতে দ্রুত ১০ হাজার রানের মালিক হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০ হাজার রান পূর্ণ করেন পেশোয়ার জালমির হয়ে খেলতে নামা বাবর।

টি-টোয়েন্টিতে ২৭১ ইনিংসে ১০ হাজার রান পূর্ণ করলেন বাবর। ২৮৫ ইনিংসে ১০ হাজার রান করে এতদিন এ রেকর্ডের মালিক ছিলেন গেইল। এই তালিকার তৃতীয়স্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ২৯৯ ইনিংসে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি।

বিশে^র ১৩তম ও পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করলেন বাবর। পাকিস্তানের হয়ে প্রথম ১০ হাজার রান করেন শোয়েব মাালিক। ৫৩৩ ম্যাচের ৪৯৪ ইনিংসে ১৩১৫৯ রান আছে মালিকের। ২৮১ ম্যাচের ২৭১ ইনিংসে ১০টি সেঞ্চুরি ও ৮৪টি অর্ধশতকে বাবরের রান এখন ১০ হাজার ৬৬।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক ইউনিভার্স বস গেইল। ৪৬৩ ম্যাচের ৪৫৫ ইনিংসে ২২টি সেঞ্চুরি ও ৮৮টি হাফ-সেঞ্চুরিতে ১৪ হাজার ৫৬২ রান করেছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ