সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত: - পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮ পরিবেশক পুরস্কৃত ঢাকায় প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত 3rd Quarter Un-Audited Financial Statements of Shahjibazar Power Co. Ltd.
খেলাধূলা

খুলনাকে হারিয়ে প্লে-অফে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে খুলনা টাইগার্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। লিগ পর্বে শেষ ম্যাচে খুলনাকে ৫৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তামিম-শুভাগতরা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী আহমেদ স্টেডিয়ামে চট্টগ্রামের আগে ব্যাট করে ২০ ওভারে চার উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯২ রান তোলে চট্টগ্রাম। ব্যাট হাতে সর্বোচ্চ ১১৬ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম।

জবাব দিতে নেমে ১২৭ রানের বেশি করতে পারেনি খুলনা। বড় রান তাড়ায় শুরু থেকেই নড়বড়ে ছিল খুলনা। দলীয় ১৩ রানেই বিদায় নেন পারভেজ হোসেন ইমন। এনামুল হক বিজয় ও শাই হোপ মিলে জুটি গড়েও থিতু হতে পারেননি। এই জুটি ভাঙলেই মুখ থুবড়ে পড়ে খুলনার ইনিংস।

ব্যাটারদের নিয়মিত উইকেট হারানোর মিছিলে লড়াই জমাতে পারেনি খুলনা। থমকে যায় অল্পতে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন বিজয়। আর শাই হোপ করেন ২১ বলে ৩১ রান।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেনি চট্টগ্রাম। দলীয় চার রানের মাথায় মোহাম্মদ ওয়াসিমের উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। অবশ্য, সৈকত আলীকে সঙ্গে নিয়ে সেই চাপ ভালোভাবে সামাল দেন তামিম। এই জুটিতে যোগ হয় আরও ৫৬ রান।

দলীয় ৬০ রানের মাথায় সৈকতের বিদায়ে ভাঙে এই জুটি। ১৭ বলে ১৮ রান আসে তার ব্যাট থেকে। এরপর টম ব্রুসকে নিয়ে দারুণ এক জুটি গড়েন তামিম। এই দুইজনের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত পায় চট্টগ্রাম। মাঝে ৫৮ বলে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন তানজিদ। দলীয় ১৭০ রানের মাথায় ৬৫ বলে ব্যক্তিগত ১১৬ রানে ফেরেন এই ব্যাটার। তার বিদায়ে ভাঙে ৬১ বলে ১১০ রানের জুটি। অবশ্য তানজিদ ফিরলেও শেফার্ডকে নিয়ে দলকে এগিয়ে নেন ব্রুস। শেষ পর্যন্ত ১৯২ রানে থামে চট্টগ্রাম। ২৩ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন ব্রুস।

এই সম্পর্কিত আরো

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত: পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮ পরিবেশক পুরস্কৃত

ঢাকায় প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

3rd Quarter Un-Audited Financial Statements of Shahjibazar Power Co. Ltd.