রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এমটিবি ও সিডিবিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার রামিসা হত্যার মতো অপ্রতীম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
খেলাধুলা

ভারতীয় বক্সারকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের সুর কৃষ্ণ

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় ভারতীয় বক্সারকে পাত্তাই দিলেন না বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বনানীর কামাল আতাতুর্ক পার্কে পাথ টু গ্লোরি হাসল ইন ঢাকা স্কয়ার প্রতিযোগিতায় ৮ রাউন্ডের লাইটওয়েট ক্যাটাগরিতে ভারতের সন্দীপ কুমারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের সুর কৃষ্ণ। লড়াই শেষ হতে বাংলাদেশের পতাকা গায়ে জড়িয়ে নেন এই বক্সার। ৮ রাউন্ডে জেতার কারণে এবার ১০ রাউন্ডের লড়াইয়ে নামতে পারবেন সুর কৃষ্ণ।

এমন জয়ে উচ্ছ্বসিত রাঙামাটির এই বক্সার বলেন, ‘নিজের ওপর আত্মবিশ্বাস ছিল। পাশাপাশি লম্বা সময় ধরে কঠোর অনুশীলন করেছি। তবে, প্রতিপক্ষ বক্সার যে এতটা কঠিন হবে, সেটা ভাবিনি। মাত্র ১৫ দিন আগে লড়াই করে আবারও রিংয়ে ফেরাটা এতটা সহজ নয়। অন্তত ২-৩ মাসের ছুটি প্রয়োজন পড়ে। যেটা আমি পাইনি।’

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ছাত্র এই বক্সার স্নাতক ও স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে। রাঙামাটিতে জন্মগ্রহণ করা সুর কৃষ্ণ চাকমা স্বপ্ন দেখেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে বক্সিংয়ে আরও বড় অর্জন নিয়ে আসার।

সর্বশেষ পাওয়া সংবাদ