রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এমটিবি ও সিডিবিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার রামিসা হত্যার মতো অপ্রতীম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
খেলাধুলা

বিপিএলে ছক্কার সেঞ্চুরি মুশফিকের

স্পোর্টস ডেস্ক : দেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ১শ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম।

চলমান বিপিএলে ৩৫তম ম্যাচে শনিবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১শ ছক্কা পূর্ণ করেন ফরচুন বরিশালের হয়ে খেলতে নামা মুশফিক। এ ম্যাচে ৩টি করে চার-ছক্কায় ৩২ বলে ৫২ রান করেন তিনি। এই ইনিংসের সুবাদে বিপিএলের ইতিহাসে তৃতীয় ও দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১শ ছক্কার মালিক হন মুশফিক।

মুশফিকের আগে বিপিএলে ১শ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও তামিম। এবারের আসরে বরিশালের হয়েই খেলছেন তামিম। গত ১৪ ফেব্রুয়ারিতে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে ৭১ রানের ইনিংস খেলার পথে বিপিএলে ১শ ওভার বাউন্ডারি পূর্ণ করেন তামিম।

৫২ ম্যাচের ৫২ ইনিংসে বিপিএলে সর্বোচ্চ ১৪৩ ছক্কার মালিক গেইল। ৯৮ ম্যাচের ৯৭ ইনিংসে ১০৩ ছক্কায় এই তালিকার দ্বিতীয়স্থানে আছেন তামিম। ১১৫ ইনিংসে ১০০ ছক্কা নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন মুশফিক।

সর্বশেষ পাওয়া সংবাদ