রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এমটিবি ও সিডিবিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর গৌরীপুরে বাড়ির সামনের পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার রামিসা হত্যার মতো অপ্রতীম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপ্রতীম হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ মানবতাবিরোধী অপরাধ - ইনুর ১০ বছরের সাজা: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাকরি নিয়ে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইত্যাদি এবার নকশিকাঁথার জামালপুরে ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ অপ্রতিম হত্যা - আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
খেলাধুলা

ইতিহাসের সেরা খেলোয়াড় জকোভিচ: নাদাল

স্পোর্টস ডেস্ক : টেনিসে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করলেন রাফায়েল নাদাল। স্প্যানিশ অনলাইন মিডিয়া এল অবজেকটিভ ডে লা সেকটাতে দেয়া এক সাক্ষাতকারে যখন নাদালকে প্রশ্ন করা হয়েছিল, ‘কে সেরা?’ তখন নাদাল অকপটেই স্বীকার করেছেন, ‘পরিসংখ্যান সব বলে দিচ্ছে, হ্যাঁ আমার কাছেও ইতিহাসের সেরা খেলোয়াড়ই জকোভিচই।’

স্প্যানিশ তারকা নাদালের ২২ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ছাড়িয়ে জকোভিচ সর্বোচ্চ ২৪টি শিরোপা জয় করেছেন। এত বড় সাফল্য সত্ত্বেও বিশে^র এক নম্বর এই সার্বিয়ান তার কোর্টের বাইরের বিতর্ক নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়েছেন।

এ সম্পর্কে নাদাল বলেন, ‘যে ধরনের ইমেজ তাকে নিয়ে রচিত হয়েছে প্রকৃত সত্য আসলে তা নয়। আমি মনে করি সে একজন ভাল মানুষ। কিছু কিছু হতাশাজনক মুহূর্ত সকলেরই আসে। নোভাক হয়তো হতাশার থেকে কখনো কোন ম্যাচে র‌্যাকেট ভেঙ্গেছেন। কিন্তু তার পরমুহূর্তেই আবারো সে ম্যাচে ফিরে এসে শতভাগ দেবার চেষ্টা করেছে। একজন খেলোয়াড়ের এই গুন আমি অন্য কারো মধ্যে দেখিনি।’

৩৭ বছর বয়সী নাদাল বর্তমান ইনজুরির সাথে লড়াই করছেন। কোমরের ইনজুরির কারনে ২০২৩ সালের প্রায় পুরোটাই কোর্টের বাইরে ছিলেন। গত মাসে আবারো ইনজুরিতে পড়ে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি। ক্যারিয়ারের শেষ সময়ে এসে স্বদেশী উঠতি তারকা কার্লোস আলকারাজের ভূয়শী প্রশংসা করেছেন নাদাল।

ইতোমধ্যেই মাত্র ২০ বছর বয়সী আলকারাজ দুটি গ্ল্যান্ড স্ল্যাম শিরোপা জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেছিলেন। নাদাল বলেন ‘কার্লোস একজন অসাধারণ খেলোয়াড়। একজন পরিপূর্ণ টেনিস খেলোয়াড়ের সব গুন তার মধ্যে আছে। এই বয়সে তার মধ্যে কোন ধরনের দূর্বলতা আমি দেখতে পাইনি। দুর্দান্ত একটি ক্যারিয়ারের সব ধরনের গুনাবলী তার মধ্যে আছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ