রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

মেসির জন্য অলিম্পিকের দরজা খোলা আছে: মাচেরানো

স্পোর্টস ডেস্ক : আসন্ন প্যারিস অলিম্পিকে আর্জেন্টাইন দলে খেলতে লিওনেল মেসির জন্য দরজা উন্মুক্ত আছে বলে মন্তব্য করেছেন অনুর্ধ্ব-২৩ দলের কোচ জেভিয়ার মাচেরানো। বর্তমান র্স্বণ পদক বিজয়ী ব্রাজিলকে বাছাইপর্বে ১-০ গোলে বিদায় করে দিয়ে প্যারিসে জায়গা করে নিয়েছে আলবে সেলেস্তারা।

মাচেরানো বলেছেন, ‘সবাই আমার সাথে মেসির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা জানে। তার মত একজন খেলোয়াড় যদি আমাদের সাথে থাকতে চায় তবে তার জন্য দরজা সবসময়ই খোলা আছে। তবে শেষ পর্যন্ত সবকিছুই তার প্রতিশ্রুতির উপর নির্ভর করবে।’

২০২২ সালে কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা তৃতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়। অলিম্পিকে আর্জেন্টিনা খেলার যোগ্যতা অর্জনের পর ইনস্টাগ্রামে মেসি মাচেরানোর দলের একটি ছবি পোস্ট করে সেখানে লিখেছেন ‘ভামোস’। বাংলায় এর অর্থ হলো ‘ছোটো’ বা ‘চলো’। একই সঙ্গে হাততালির চারটি ইমোজিও দিয়েছেন মেসি।

এদিকে আর্জেন্টাইন অনুর্ধ্ব-২৩ দলের মিডফিল্ডার থিয়াগো আলমাডা জানিয়েছেন অলিম্পিক স্কোয়াডে আট বারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি থাকলে সেটা হবে স্বপ্ন। এ প্রসঙ্গে আটালান্টা ইউনাইটেডের আলমাডা বলেছেন, ‘আশা করছি তার মধ্যে সেই আকাঙ্খা আছে। সে অলিম্পিক দলে থাকতে চায়। আমরা সবাই দেখতে চাই ঐ মুহূর্তে সে কি অবস্থায় আছে। সে যদি আমাদের সাথে খেলে তবে সেটা হবে স্বপ্নের মত।’
২০০৮ বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার স্বর্ণপদক জয়ী দলে মেসি ছিলেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ সম্প্রতি বলেছেন আবারো মেসিকে অলিম্পিক গেমসে দেখতে পাওয়া হবে চমৎকার একটি বিষয়।

মেসি ইতোমধ্যেই ২০২৪ কোপা আমেরিকায় খেলার ইচ্ছা পোষন করেছেন। আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে। এর দুই সপ্তাহ পর প্যারিসে শুরু হবে অলিম্পিক।
কোপা আমেরিকায় খেলার কারনে ইন্টার মিয়ামির হয়ে মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমে বেশ কিছু ম্যাচে অনুপস্থিত থাকবেন মেসি।

সর্বশেষ পাওয়া সংবাদ