রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

এশিয়ান লিজেন্ডস লিগে ইরফান-আশরাফুল

স্পোর্টস ডেস্ক: এশিয়ার শীর্ষ পাঁচ দেশের ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগের এবারের আসর। টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া আসন্ন টুর্নামেন্টটি আগামী ১৩ মার্চ শুরু হয়ে শেষ হবে ২১ মার্চ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে লিগ কমিটি।

ভারতের সাবেক ক্রিকেটার ও লিগ কমিশনার চেতন শর্মা এক সংবাদ সম্মেলনে পাঁচ দলের আইকন খেলোয়াড়ের নাম প্রকাশ করেন। যেখানে সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান খেলবেন ইন্ডিয়ান রয়্যালসে। পাকিস্তান স্টার্সের আইকন দেশটির গতি তারকা মোহাম্মদ ইরফান। শ্রীলঙ্কা লায়ন্সের আইকন হচ্ছে উপল থারাঙ্গা। এ ছাড়াও আফগানিস্তানের আইকন আজগর আফগান ও বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল।

টুর্নামেন্ট সামনে রেখে চেতন শর্মা বলেছেন, এশিয়ান লিজেন্ডস লিগ এমন একটি টুর্নামেন্ট যেখানে এশিয়ার বড় পাঁচ দেশের সাবেক ক্রিকেটারদের আবারও লড়াই করতে দেখা যাবে। একজন ক্রিকেটার হিসেবে যখন আমরা ক্রিকেট খেলি, আমরা অনেক গর্বিতবোধ করি। কিন্তু এটা সবসময় গর্বের যে আপনি আপনার দেশকে লিজেন্ডস হিসেবে প্রতিনিধিত্ব করছেন।’

ইন্ডিয়ান রয়্যালসের আইকন ইরফান বলেছেন, ‘এতদিন ধরে ধারাভাষ্য করার পর মাঠে খেলতে পারব ভেবে ভালো লাগতেছে। আমাদের প্রথম ভালোবাসা সব সময়ই ক্রিকেট খেলা। এশিয়ান লিজেন্ডসের হয়ে খেলা অনেকগুলো পুরোনো স্মৃতি মনে করিয়ে দেবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ