রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

মেসির বিপক্ষে খেলা হচ্ছেনা রোনাল্ডোর

স্পোর্টস ডেস্ক : কাফ ইনজুরির কারণে দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বি লিওনেল মেসির ইন্টার মিয়ামির বিপক্ষে প্রীতি ম্যাচে আল নাসরের হয়ে খেলা হচ্ছেনা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। সৌদি ক্লাবটির কোচ লুইস কাস্ত্রো এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এ সম্পর্কে আল নাসর বস বলেছেন, ‘ক্রিস্টিয়ানো এই মুহূর্তে পুনর্বাসনের শেষ পর্যায়ে রয়েছেন। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যেই তিনি দলে ফিরতে পারবেন। আমরা প্রতিটি ম্যাচেই তাকে দারুনভাবে মিস করেছি।’

ম্যাচটি রিয়াদের কিংডম এ্যারেনায় অনুষ্ঠিত হবে। ইউরোপীয় ফুটবলে প্রায় এক দশক এই দুই তারকা আধিপত্য দেখিয়ছেন। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে একজনের ঠিকানা হয়েছে যুক্তরাষ্ট্রে, আরেকজন গিয়েছেন মধ্যপ্রাচ্যে। এই ম্যাচটির মাধ্যমে দুই পুরো প্রতিদ্বন্দ্বির সামনে সুযোগ এসেছিল শেষবারের মত ক্লাবের কোন প্রতিযোগিতায় একে অপরের মোকাবেলা করার।

মেসির ইন্টার মিয়ামি সোমবার সৌদি পেশাদার লিগের আরেক ক্লাব আল হিলালের কাছে ৪-৩ গোলে পরাজিত হয়েছে। আল হিলালের থেকে সাত পয়েন্ট পিছিয়ে সৌদি লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর।

সর্বশেষ পাওয়া সংবাদ