রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

বিপিএল থেকে সরে দাঁড়ালেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে সরে দাঁড়ালেন মাশরাফি বির মোর্ত্তজা। মূলত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে বিপিএল ছাড়ছেন তিনি।

বুধবার ( ৩১ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। যেখানে বলা হয়েছে মাশরাফির পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

বিবৃতিকে আরও জানানো হয়েছে, পুরো আসরের জন্যই মাশরাফিকে ছাড়তে হচ্ছে না সিলেটের। দলটির প্রত্যাশা নিজের রাজনৈতিক ক্যারিয়ারের পর সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। এতদিনের নেতৃত্বের জন্য ধন্যবাদ বার্তাও দেওয়া হয়েছে মাশরাফিকে।

মাশরাফি বির মোর্ত্তজার নেতৃত্বে পাঁচ ম্যাচ খেলে প্রতিটিতেই হারের স্বাদ পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। এবার বিপিএলে খেলা নিয়ে মাশরাফীকে অনেক সমালোচনার শিকার হতে হয়েছে। অবশেষে বিপিএল থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার।

চলতি বিপিএলের শুরু থেকেই চাপে ছিলেন এই টাইগার ক্রিকেটার। বোলিংয়ে রানআপ কমিয়ে হয়েছেন অফ-স্পিনার। ব্যাটার হিসেবে রানিংয়ে ব্যাপক আকারে ভুগছেন। টুর্নামেন্টে দলও ভালো অবস্থানের নেয়। এবারের আসরে ৫ ম্যাচ খেলে ১টি উইকেট পেয়েছেন মাশরাফি।

বিপিএল ব্যস্ততায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনও উপস্থিত হতে পারেননি নড়াইল-২ আসনের এই সংসদ সদস্য।

সর্বশেষ পাওয়া সংবাদ