মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
খেলাধূলা

এক টেস্টে হেরেই বাংলাদেশের নিচে ভারত

স্পোর্টস ডেস্ক: নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরুর পরও হারের স্বাদ পেয়েছে ভারত। হার্টলির স্পিন ঘূর্ণিতে ভারতকে ২৮ রানে হারিয়েছে সফরকারী ইংল্যান্ড। রোমাঞ্চকর জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ১-০’তে এগিয়ে গেল ইংলিশরা।

হায়দ্রাবাদ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২৪৬ রান তুলেছিলে ইংল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৩৬ রান করে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা ৪২০ রান তুললে ২৩১ রানের লক্ষ্য পায় রোহিত শর্মার দল। জবাবে দিতে নেমে ২০২ রানে অল-আউট ভারত। পাঁচদিনের খেলা চারদিনেই গুটিয়ে যায় ভারত। ২৮ রানে হেরে ভারত সিরিজে ০-১ পিছিয়ে পড়েছে। এই হারের পরেই এক লজ্জাজনক পরিসংখ্য়ানের সঙ্গে জুড়ল ভারতের নাম। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পয়েন্ট টেবলে ভারত নামল বাংলাদেশেরও নীচে! ভারত এখন পয়েন্ট তালিকায় পাঁচে! চারে বাংলাদেশ।

ইতিহাসে লেখা থাকবে যে, একুশ শতকে এই প্রথম ভারত ঘরের মাঠে প্রথম ইনিংসে ১০০ রানের লিড নিয়েও হেরে গেল। ভারত চলতি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে পাঁচটি টেস্ট খেলেছে। রোহিতরা দু’টি জিতেছেন ও দু’টি হেরেছেন। একটি টেস্ট ড্র করেছেন।

পয়েন্ট পার্সেন্টেজ সিস্টেম ওরফে পিসিটি অনুযায়ী কোনও দল টেস্ট জিতলে ১২ পয়েন্ট পায়, ড্রয়ের জন্য আসে ৬ পয়েন্ট।

আইসিসি সোমবার সকালে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পয়েন্ট টেবল প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে সবার উপরে বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়া (৫৫.০০ পিসিটি), দুইয়ে দক্ষিণ আফ্রিকা (৫০.০০ পিসিটি), তিনে নিউজিল্যান্ড (৫০.০০ পিসিটি), চারে বাংলাদেশ (৫০.০০ পিসিটি) ও পাঁচে ভারত (৪৩.৩৩ পিসিটি)। বিশ্বের ১২টি টেস্ট খেলিয়ে দেশের আইসিসি ব়্য়াঙ্কিং যদি দেখা যায়, তাহলে আবার বাংলাদেশের জায়গাটা খুব ভালো ভাবেই স্পষ্ট। ভারত যেখানে বিশ্বের দু’নম্বর টেস্ট দল, সেখানে বাংলাদেশের আছে নয়ে।

এরপর বিশাখাপত্তনমে ২-৬ ফেব্রুয়ারি ভারত-ইংল্য়ান্ড দ্বিতীয় টেস্ট। শুধু হায়দরাবাদেই নয়, বিশাখাপত্তনমেও বিরাট কোহলিকে পাবে না ভারত। ব্য়ক্তিগত কারণেই বিরাট নেই প্রথম দুই টেস্টে। তৃতীয় টেস্ট রাজকোটে, খেলা ১৫-১৯ ফেব্রুয়ারি, সেই টেস্ট থেকে আবার পাওয়া যাবে বিরাটকে। এরপর চতুর্থ টেস্ট রাঁচিতে, খেলা ২৩-২৭ ফেব্রুয়ারি। পঞ্চম তথা শেষ টেস্ট ধরমশালায়। খেলা ৭-১১ মার্চ।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি