রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

শেষ বলের রোমাঞ্চকর জয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : শেষ ওভারে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান। জান্নুল মাওয়ার করা ওভারের প্রথম বলটি ছিল ‘নো’ হয় এবং সবমিলিয়ে ৩ রান আসে। আর ফ্রি হিট বলে ২ রান দেন এই স্পিনার। বৈধ এক বলে ৫ রান খরচ করায় ম্যাচ থেকে দূরে সরে যায় বাংলাদেশ। তবে পরের ৫ বলে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন এই স্পিনার। ফলে ১ রানের জয় পায় বাংলাদেশ।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। আজ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।

আজ রোববার (২৮ জানুয়ারি) কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যেখানে দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন রাবেয়া। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।

১১৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। দুই ওপেনারের দৃঢ়তায় উদ্বোধনী জুটিতে ৫৬ রান তুলে তারা। তবে দুই ওপেনারের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। নেথমি পোর্না করেছেন ২৭ রান। আরেক ওপেনার দেওমি বিহাঙ্গা সাজঘরে ফিরেছেন ৩০ রান করে।

তিনে নেমে বিসমি গুনারত্নে করেছেন ২৯ বলে ২৬ রান। তবে এরপর আর কেউই সুবিধা করতে পারেননি। ফলে তীরে গিয়েও তরী ডুবেছে লঙ্কানদের। অন্যদিকে সিরিজে হ্যাটট্রিক জয় পেয়েছে বাংলাদেশ।

এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ২৮ রানে টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে টাইগ্রেসরা। তবে এরপর দলের হাল ধরেন রাবেয়া ও আফিয়া আদমা ইরা। রাবেয়ার অপরাজিত ৫০ ও ৩১ রানে ভর করে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।

সর্বশেষ পাওয়া সংবাদ