সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

বিপিএল ছাড়লেন মালিক-ইব্রাহিম

স্পোর্টস ডেস্ক : চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসরে আর খেলবেন না ফরচুন বরিশালের পাকিস্তানী অলরাউন্ডার শোয়েব মালিক। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

বিপিএলের ঢাকা পর্ব শেষ করে দুবাই যান মালিক। সিলেট পর্বে দলের সাথে যোগ দেওয়ার কথা ছিলো তার।
কিন্তু চলতি বিপিএলে মালিক আর খেলবেন না বলে নিশ্চিত করেছে বরিশাল। বিবৃতিতে বরিশাল জানিয়েছে, ‘এই মৌসুমের জন্য শোয়েব মালিক বিপিএল ছেড়েছেন।’

এবারের বিপিএলে বরিশালের হয়ে মাত্র ৩ ম্যাচ খেলেছেন মালিক। ব্যাট হাতে ২৯ রান ও বল হাতে ২ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি।

এদিকে, আগামী ২ ফেব্রুয়ারি থেকে শ্রীলংকার মাটিতে তিন ফরম্যাটের সিরিজের জন্য আফগানিস্তানের হয়ে খেলতে গতকাল ঢাকা ছাড়েন বরিশালের ইব্রাহিম জাদরান। বরিশালের হয়ে ২ ম্যাচ খেলে ২৩ রান করেছেন ইব্রাহিম।

মালিক ও ইব্রাহিমের পরিবর্তে আগামীকাল দলের সাথে যোগ দিবেন পাকিস্তানের দুই ক্রিকেটার আহমাদ শেহজাদ ও আকিফ জাভেদ। বিপিএলে বরিশাল বার্নার্স ও ঢাকা ডোমিনেটরসে খেলার অভিজ্ঞতা আছে ব্যাটার শেহজাদের। বিপিএলে সর্বমোট ৩০ ম্যাচে ১টি সেঞ্চুরিতে ৯৬০ রান করেছেন তিনি। এবারই প্রথম বিপিএলে খেলবেন বাঁ-হাতি পেসার জাভেদ। ৪৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪৫ উইকেট নিয়েছেন তিনি।

এখন পর্যন্ত ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে বরিশাল। আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে তামিম-মুশফিক-মাহমুদুল্লাহর বরিশাল।

সর্বশেষ পাওয়া সংবাদ