সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

বিপিএলে খেলার জন্য আদর্শ অবস্থায় আমি নেই: মাশরাফি

স্পোর্টস ডেস্ক : পুরোপুরি ফিট না থাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার আদর্শ অবস্থায় নেই বলে স্বীকার করেছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আট মাস পর বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার পর থেকেই হাঁটুর সমস্যায় ভুগছেন মাশরাফি।

এর আগে সর্বশেষ ২০২৩ সালের মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলেছিলেন তিনি। যদিও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নেমেই প্রথম বলেই উইকেট নেন মাশরাফি। ছোট রান আপে বোলিং করার কারনে সমালোচিত হন এই পেসার। এতেই স্পষ্ট হয়ে যায়, ক্রিকেট খেলার জন্য যথেষ্ট ফিট নন ম্যাশ।
রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের পর মাশরাফি বলেন, ‘প্রতিবার সবকিছু ব্যাখ্যা করা সম্ভব নয়। হ্যাঁ, আমার দিক থেকে ক্রিকেটের প্রতি আবেগ আছে, তবে আমি মনে করি এটি আমার জন্য আদর্শ পরিস্থিতি নয় (বিপিএল খেলা)।’

রংপুর রাইডার্সের কাছে ৪ উইকেটে হেরে এবারের আসরে টানা দ্বিতীয় হারের লজ্জা পায় মাশরাফির সিলেট।

এর আগে, মাশরাফিকে একাদশে রাখায় সিলেট স্ট্রাইকার্সের সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি জানান, ফ্র্যাঞ্চাইজির এমন সিদ্বান্ত টুর্নামেন্টকে ছোট করছে।
তার মতে, যেহেতু পুরো বিশ্ব টুর্নামেন্টটি দেখছে সেহেতু এটি ভুল বার্তা দিচ্ছে।

আশরাফুল বলেন, ‘সে (মাশরাফি) আসলে খেলতে চায়নি কিন্তু ফ্র্যাঞ্চাইজি চায় সে খেলুক, মাঠে থাকুক। এই ধরনের ভাবনা টুর্নামেন্টকে ছোট করছে। কারণ এটি আমাদের প্রধান টুর্নামেন্ট এবং এটি বিশ্বের সবাই দেখছে।’

আশরাফুল আরও বলেন, একাদশে মাশরাফি থাকায় রেজাউর রহমান রাজার মতো তরুণ খেলোয়াড়কে প্রতিযোগিতামূলক ম্যাচের অভিজ্ঞতা থেকে বঞ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, ‘সে ছোট রান আপ নিয়ে খেলছে। যদিও প্রথম বলে উইকেট পেয়েছে, কিন্তু (এটি তার দলে থাকাকে সমর্থন করে না)। মাশরাফি খেলার কারনে রাজা প্রতিযোগিতামূলক ম্যাচের অভিজ্ঞতা পাচ্ছে না। রাজা একজন প্রশ্রিুতিশীল খেলোয়াড় এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ কাছাকাছি চলে আসায়, তাকে ম্যাচ খেলতে হবে।’

মাশরাফি এ বিষয়টি অস্বীকার করেননি। তিনি বলেন, ‘কে একাদশে খেলবে, তা নির্ভর করে দলের উপর। তবে আদর্শ পরিস্থিতিতে এটি হওয়া উচিত (একজন তরুণ খেলোয়াড়ের খেলা উচিত)।

সর্বশেষ পাওয়া সংবাদ