শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস ! দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
advertisement
খেলাধুলা

এবার নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। সোমবার (১৬ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে লঙ্কানদের বিপক্ষে ১০ রানের জয় তুলে নিয়েছে জুনিয়র টাইগ্রেসরা।

টানা দুই জয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশের মেয়েরা।

এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৬৫ রানের বিশাল স্কোর দাঁড় করায় বাংলাদেশের তরুণীরা। যেখানে স্বর্ণা এবং আফিয়া দুইজনে ঝড়ো ফিফটি করেন। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতেই থামতে হয় লঙ্কানদের।

বাংলাদেশের নারীরা এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে আফিয়ার ব্যাটে উড়ন্ত সূচনা পায়। দীর্ঘদেহী এই টাইগ্রেস ব্যাটার ওপেনার মিস্টি সাহাকে নিয়ে গড়েন ৭৫ রানের জুটি। যেখানে আফিয়ার একারই সংগ্রহ ছিল ৫৩। ৪৩ বলে ৫টি চার ও ৩টি ছয়ে এই ইনিংস খেলে আফিয়া বিদায় নিলে ভাঙে টাইগ্রেসদের ওপেনিং জুটি। আফিয়ার বিদায়ের পর মিস্টিও ফেরেন ব্যক্তিগত ১৪ রানে।

ইনিংসের বাকি সময় দিলারা আক্তার এবং স্বর্ণা আক্তারের ব্যাটে বিশাল সংগ্রহ পায় টাইগ্রেসরা। এই দুইজন তৃতীয় উইকেট জুটিতে তোলেন অবিচ্ছিন্ন ৮৬ রান। এরমধ্যে বেশি আগ্রাসী ছিলেন স্বর্ণা। মাত্র ২৮ বলে ৩টি চার ও ২টি ছয়ে ফিফটি স্পর্শ করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। অপরপ্রান্তে দিলারা অপরাজিত ছিলেন ৩৬ রানে।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কানরা অধিনায়ক ভিস্মি গুনারত্নে এবং দেওমি ভিহাঙ্গার ব্যাটে ভালোই জবাব দিয়েছেন। দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। গড়েছেন ৯৬ রানের জুটি। তবে বাংলাদেশকে হারাতে সেটিও যথেষ্ট ছিল না আজ।

এরমধ্যে অধিনায়ক ভিস্মি ৮টি চার ও ১টি ছয়ে ৬০ রানে অপরাজিত ছিলেন। দেওমির ব্যাট থেকে আসে ৫৫ রান। শেষদিকে মাঠে নেমে দুলাঙ্গা দিসানায়েক টানা ৩ বলে ৩ চার হাঁকিয়ে কেবল ব্যবধানই কমান।

টাইগ্রেসদের পক্ষে মারুফা ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন। অধিনায়ক দিশা নেন ১ উইকেট।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মেয়েদের বিপক্ষে খেলতে নামবে টাইগ্রেসরা।

আরও পড়ুন:

আইএলটিতে শাহরুখের দলের টানা দুই হার

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিনকে জরিমানা

শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে ভারতের বিশ্বরেকর্ড

সর্বশেষ পাওয়া সংবাদ