সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

টানা সপ্তমবারের মত এশিয়ার সেরা ফুটবলার সন হেয়াং

স্পোর্টস ডেস্ক : টানা সপ্তম ও সব মিলিয়ে নবমবারের মত এশিয়ার বর্ষসেরা ফুটবলার মনোনীত হয়েছেন টটেনহ্যাম হটস্পারের দক্ষিণ কোরিয়ান তারকা স্ট্রাইকার সন হেয়াং-মিন। গত এক বছরে ক্লাব ও জাতীয় দলের হয়ে টটেনহ্যাম অধিনায়ক ২৭ গোল করেছেন।

বর্তমানে তিনি এশিয়ান কাপ খেলতে জাতীয় দলের সাথে আছেন। এশিয়ান কাপের প্রথম ম্যাচে সনের নেতৃত্বে বাহরাইনকে ৩-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। এশিয়ান পরশক্তিদের পরবর্তী প্রতিপক্ষ জর্ডান ও মালয়েশিয়া।

পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে সন এবারও এশিয়ার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন। গত এক বছরে সৌদি পেশাদার লিগে আল নাসরের হয়ে রোনাল্ডো নিজেকে প্রমান করলেও সনের কাছে বর্ষসেরার দৌড়ে পেরে ওঠেননি। সৌদি লিগে রোনাল্ডো ছাড়াও আরো নাম লিখিয়েছেন সাদিও মানে, এন’গোলো কান্তে, সার্গেই মিলিনকোভিচ-সাভিচ, করিম বেনজেমাদের মত বিশ্বমানের তারকারা। কিন্তু ইউরোপ ছেড়ে সৌদি লিগে এসে তাদের কেউই খুব একটা সুবিধা করতে পারছেন না।
টানা সাতবারের মত এশিয়ার বর্ষসেরার পুরস্কার জয় করায় টনেনহ্যামের পক্ষ থেকে সনকে অভিনন্দন জানানো হয়েছে।

২২.৯ শতাংশ ভোট পেয়ে সন সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন। টানা সপ্তমবারের আগে ২০১৪ ও ২০১৫ সালেও সন এশিয়ার সেরা হয়েছিলেন।

১৯.৫৪ শতাংশ ভোট পেয়ে সনের জাতীয় দলের সতীর্থ কিম মিন জায়ে দ্বিতীয় সেরা হয়েছেন। নাপোলির হয়ে দারুন একটি বছর কাটানো কিম গত মৌসুমের শেষে ৪৩ মিলিয়ন পাউন্ডে পাঁচ বছরের চুক্তিতে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন।

১৭.০৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান লাভ করেছেন রোনাল্ডো। আল নাসরের হয়ে এ পর্যন্ত সৌদি পেশাদার লিগে পর্তুগীজ সুপাস্টার রোনাল্ডো ১৮ ম্যাচে ২০ গোল ও ৯টি এ্যাসিস্ট করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ