সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

বার্সাকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন রিয়াল

স্পোর্টস ডেস্ক : ফাইনালে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে উড়িয়ে দিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ।

রোববার (১৪ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে জাভি হার্নান্দেজের দলের বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে জিতেছে কার্লো আনচেলত্তির দল।

স্প্যানিশ সুপার কাপের গত মৌসুমে সৌদি আরবের রিয়াদেই রিয়ালকে ৩-১তে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা। এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে মধুর প্রতিশোধ নিল মাদ্রিদের দলটি। সঙ্গে কমিয়েছে শিরোপা ব্যবধান। প্রতিযোগিতায় নিজেদের ১৩তম শিরোপা ঘরে তুলল রিয়াল, বার্সার আছে ১৪টি শিরোপা।

ম্যাচের পুরো সময়ে ৪২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ১৮টি শট নেয় জয়ী লস ব্লাঙ্কোস দল, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, বার্সেলোনার ১২ শটের মধ্যে ৭টি ছিল লক্ষ্যে।

শুরুর সাত মিনিটে এগিয়ে যায় রিয়াল। জুড বেলিংহামের থেকে বল পেয়ে জালে জড়ান ভিনিসিয়াস। মিনিট তিনেক পরে আবারও জাদু দেখান ২৩ বর্ষী ব্রাজিলিয়ান। ব্যবধান বাড়িয়ে নিজের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদোর ‘সিউউ’ উদযাপন সেরে নেন ভিনি।

ম্যাচের ১০ মিনিটে ২-০তে পিছিয়ে পড়ে বার্সা রীতিমতো দিশেহারা। আগ্রাসী হয়ে পরপর কয়েকটি আক্রমণে যায় তারা। যদিও কোনটিই গোল এনে দিতে পারেনি। ৩৩ মিনিটে বার্সার হয়ে ব্যবধান কমান রবার্ট লেভান্ডোভস্কি। বক্সের বাইরে থেকে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করে বার্সাকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন পোলিশ স্ট্রাইকার।

বার্সাকে হতাশ করে ৩৯ মিনিটে রিয়ালের হয়ে পেনাল্টি আদায় করে নেন ভিনিসিয়াস। নিজের নেয়া শটে নিখুঁতভাবেই বল জালে জড়ান ব্রাজিলীয়। তাতে প্রথমার্ধেই হ্যাটট্রিকের দেখা পান।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টায় বেশকিছু পরিবর্তন আনেন বার্সা কোচ জাভি। শেষপর্যন্ত তা আর কাজে লাগেনি। উল্টো ৬৪ মিনিটে আরও একটি গোল হজম করেন। আরেক ব্রাজিলীয় রদ্রিগোর গোলে ৪-১এ বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির দল। বার্সার হয়ে সান্তনা সূচক গোলটি করেন রবার্ট লেভান্ডোভস্কি।

সর্বশেষ পাওয়া সংবাদ