সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

বাফুফেকে ৩৯ লাখ টাকা জরিমানা করল ফিফা


স্পোর্টস ডেস্ক : বড় অঙ্কের জরিমানার মুখে পড়ল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশের ফুটবল সংস্থাটিকে ৩৯ লাখ টাকা জরিমানা করেছে বিশ্ব ফুটবল গভর্নিং বডি ফিফা। গত বছর শেষ দিকে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাফুফেকে এই জরিমানা করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বে গত ১২ অক্টোবর প্রাথমিক রাউন্ডে মালেতে প্রথম লেগে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশের ৬ খেলোয়াড় দলীয় শৃঙ্খলাভঙ্গ করেছেন বলে অভিযোগ ওঠে। ফিফার ওয়েবসাইটে প্রকাশিত দলগুলোর শাস্তির বিবরণে বাংলাদেশের এই ম্যাচ নিয়ে বলা হয়েছে, ছয় খেলোয়াড় ব্যক্তিগতভাবে শৃঙ্খলা ভেঙেছেন। ফিফার শৃঙ্খলাবিধির ১৪ নম্বর ধারা ভাঙায় এ ম্যাচে ৫ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৪৩ হাজার ৭০৬ টাকা) জরিমানা করা হয়েছে বাফুফেকে।

১৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি লেগে মালদ্বীপের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয় বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশকে বিশ্বকাপ বাছাইয়ের মূলপর্বে জায়গা করে দেয়। এ ম্যাচে নিরাপত্তাবিধি ভাঙা, গ্যালারিতে বাজি-পটকা পোড়ানো এবং মাঠে দর্শকদের প্রবেশের কারণে ফিফা আচরণবিধির ‘১৭’ নম্বর নম্বর ধারা ভঙ্গ হয়েছে বলে রায় দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি। ফলে জরিমানা হয়েছে ১৪ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১৮ লাখ টাকা)।

কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ে গত ২১ নভেম্বর লেবাননের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। সে ম্যাচেও নিরাপত্তাবিধি ভাঙা, গ্যালারিতে বাজি-পটকা পোড়ানো এবং মাঠে দর্শকদের ঢোকার দায়ে বাফুফেকে ১১ হাজার ২৫০ সুইস ফ্রাঁ (প্রায় ১৪ লাখ ৪৮ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ