মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
খেলাধূলা

বিসিবি সভাপতি হতে পারবেন না সাকিব-মাশরাফী

স্পোর্টস ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন।

বুধবার (১০ জানুয়ারি) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে নতুন মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

নতুন মন্ত্রিসভার সদস্য হওয়ার শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সংশ্লিষ্টদের মতে নাজমুল হাসান পাপন পূর্ণ মন্ত্রী হলে তার পক্ষে আর বিসিবির দায়িত্ব পালন করা সম্ভব নয়। সে ক্ষেত্রে বিসিবি দায়িত্বে নতুন কে আসবে, সেটি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। যদি ছেড়েই দেন, তবে কে হবেন বিসিবির নতুন সভাপতি। তবে অনেকেই বলছেন বিসিবির নতুন সভাপতি হতে পারেন মারশাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসানের মধ্যে কেউ একজন।

কিন্তু সেটা এখনই সম্ভব না। কারণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, কেউ সভাপতি প্রার্থী হতে চাইলে প্রথমেই তাকে জেলাভিত্তিক ক্লাব কিংবা আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পরিচালনা পর্ষদের সদস্য হতে হয়, এরপর হতে হয় বিসিবি পরিচালক। সাকিব নিজেই এখনও ক্রিকেটার আর মাশরাফি খেলা থেকে কিছুটা দূরে থাকলেও কোন আঞ্চলিক সংস্থায় যুক্ত হননি। বিসিবিতে দুজনের কারোরই পরিচালকের পদ নেই। ফলে সভাপতি নির্বাচনে প্রার্থীও হতে পারছেন না তারা।

অন্যদিকে পূর্ণ মন্ত্রী হলেও, বিসিবি সভাপতি দায়িত্ব পালনে কোনো বাঁধা নেই পাপনের। কারণ, মন্ত্রিত্ব ও বিসিবির পদটি সাংঘর্ষিক নয়। তাই পাপন চাইলেই দুটি পদেই কাজ করতে পারবেন। এ ছাড়াও ২০২৫ সালে শেষ হবে বিসিবির বর্তমান কমিটির মেয়াদ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নাজমুল হাসান পাপন। টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবার মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্রীর পদ পেতে যাচ্ছেন পাপন।

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি