সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

ফিফার বর্ষসেরার তালিকায় মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালে ফিফার বর্ষসেরা স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

বুধবার (৩ জানুয়ারি) ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বর্ষসেরা একাদশের মনোনয়নে থাকা ফুটবলারদের তালিকা। যেখানে ২৮ হাজারেরও বেশি পেশাদার ফুটবলার বছরের সেরা দলকে ভোট দিয়েছেন। আগামী ১৫ তারিখ লন্ডনে ঘোষণা হবে সেরা একাদশ।

ফিফপ্রোর প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়েছে ২৩ জনের। যেখানে ফুটবলারদের ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। এই সময়ের মধ্যে অন্তত ২৩ ম্যাচ খেলেছেন এমন খেলোয়াড়দের মনোনয়ন দেওয়া হয়েছে স্কোয়াডের জন্য।

২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডঃ

গোলকিপার: থিবো কোর্তোয়া, এডারসন, এমিলিয়ানো মার্টিনেজ

ডিফেন্ডার: রুবেন দিয়াজ, ফন ডাইক, এডার মিলিতাও, রুডিগার, জন স্টোনন্স, কাইল ওয়াকার

মিডফিল্ডার: জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইন, ইলকায় গুন্দোয়ান, লুকা মদ্রিচ, রদ্রি, বেনার্দো সিলভা, ফেডরিকো ভালভার্দে

ফরোয়ার্ড: করিম বেনজেমা, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, ভিনিসিয়াস জুনিয়র।

২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড়দের বাছাই করা হয়েছে। এই সময়ে অন্তত ২৩ ম্যাচ খেলেছেন, শুধু এমন খেলোয়াড়দেরই তালিকার জন্য বিবেচনা করা হয়েছে।

এর আগে, ২০২২ সা্লের ফিফার বর্ষসেরার একাদশে জায়গা হয়নি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও ব্রাজিলিয়ান তারকা নেইমারের। এবার রোনালদো সুযোগ পেলেও ফের জায়গা হয়নি নেইমারের।

সর্বশেষ পাওয়া সংবাদ