সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

ব্যাগি গ্রিন ক্যাপ হারিয়ে ওয়ার্নারের আকুতি

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামার আগে ব্যাগি গ্রিন (ক্যাপ) হারালেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।

পাকিস্তানের বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। বিদায়ী টেস্ট খেলতে নামার আগে ব্যাগি গ্রিন হারিয়ে বিপাকে পড়েছেন ওয়ার্নার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিওতে ব্যাগি গ্রিন হারানোর কথা জানান ওয়ার্নার। মেলবোর্ন থেকে সিডনির ফ্লাইটে ব্যাগি গ্রিন হারিয়েছেন তিনি। বিদায় টেস্টের আগে ব্যাগি গ্রিন ফেরত পেতে আকুতিও জানিয়েছেন এই বাঁহাতি ওপেনার।

ইনস্টাগ্রামে এক ভিডিওতে ওয়ার্নার বলেন, ‘এটা আমার শেষ অবলম্বন। আমার যে ব্যাগ প্যাকে ব্যাগি গ্রিন ছিল, কয়েক দিন আগে মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যাবার সময় সেই লাগেজ থেকে সেটি নিয়ে নেওয়া হয়েছে। এটার সাথে আমার আবেগ জড়িত। এটা এমন কিছু যা আমি ফিরে পেতে চাই।’

৩৭ বছল বয়সী ওয়ার্নার আরও বলেন, ‘যদি এই ব্যাগ প্যাকটিই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোন সমস্যায় পড়বেন না, শুধু আমার বা ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফিরিয়ে দেন, আমি আপনাকে আমার এই ব্যাগপ্যাক দিয়ে দিবো।’

সর্বশেষ পাওয়া সংবাদ