মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২ “বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি সূচকের পতনে লেনদেন শেষ শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
খেলাধূলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এ টুর্নামেন্টকে সামনে রেখে আজ সোমবার (১ জানুয়ারি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব এশিয়া কাপ জেতানো অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন বাংলাদেশ দলকে।

বয়সভিত্তিক ক্রিকেটে ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস রচনা করেছিল বাংলাদেশের যুবারা। এরপর ২০২৩ সালে এসে ধরা দিয়েছে যুব এশিয়া কাপের ট্রফি। বর্তমান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নিয়ে বড় স্বপ্ন দেখছেন দেশের ক্রীড়াপ্রেমীরাও।

আগামী ৭ জানুয়ারি রাতে দক্ষিণ আফ্রিকার পোচেফস্ট্রুমের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে যুবারা এবং আসরের মূল পর্বে যাওয়ার আগে সেখানে চার দিনের একটি কন্ডিশনিং ক্যাম্প শেষে জিম্বাবুয়ের বিপক্ষে একটি আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে।

পোচেফস্ট্রুম পর্ব শেষ হলে যুবারা চলে যাবে প্রিটোরিয়াতে এবং সেখানে অস্ট্রেলিয়া ও শ্রীলংকার বিপক্ষে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। এরপর আসরের মুল পর্বে খেলতে ব্লুম ফন্টেইনের বিমান ধরবে লাল-সবুজের তুর্কি-তরুণ পতাকাবাহীরা।

টুর্নামেন্টে গ্রুপ ‘এ’ তে থাকা জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। টুর্নামেন্ট শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে, যা মাঠে গড়াবে ২০ জানুয়ারি। ২২ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড ও ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের লড়াই শেষ করবে জুনিয়র টাইগাররা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফি উজ্জামান রাফি, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফা মৃধা।

স্ট্যান্ডবাই:

নাঈম আহমেদ, মো. রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ ও একান্ত শেখ

এই সম্পর্কিত আরো

পাচারের টাকা দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি-কৃষক কার্ডে ব্যবহার করা হবে: প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংক ডিপিডিসি সাতমসজিদ রোডে বিল সংগ্রহ বুথ চালু

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যশোরের সাবিরা সুলতানা মুন্নী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

সূচকের পতনে লেনদেন শেষ

শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি