সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

প্রথমবারের মত হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে প্রথমবারের মত নিজেদের ক্রিকেট ইতিহাসে এক বর্ষপঞ্জিতে ৫০ ম্যাচ খেলার মাইলফলকের দ্বারপ্রান্তে বাংলাদেশ দল।

বুধবার (২৭ ডিসেম্বর) থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশের। এই সিরিজের সবগুলো ম্যাচ খেলতে পারলেই, প্রথমবারের মত এক বর্ষপঞ্জিতে ৫০ ম্যাচ খেলার নজির গড়বে টাইগাররা।

ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে এ বছর এরই মধ্যে ৪ টেস্ট, ৩২ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টিসহ ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ।

এবারই এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ৪৭ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর আগে ২০২১ ও ২০২২ সালে বছরে ৪৬টি ম্যাচ খেলার নজির গড়েছিলো টাইগাররা। এ বছর নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এবার এ বছরে প্রথমবারের মত ৫০টি ম্যাচ খেলার সুযোগ টাইগারদের সামনে।

এর আগে ২০০৮ সালে ৯টি টেস্ট, ২৬টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টিতে সর্বমোট ৩৭টি ম্যাচ খেলে টাইগাররা। ২০১০ সালে আবারও ৩৭টি ম্যাচ খেলে বাংলাদেশ। এরপর ২০১৮ সালে ৪৪টি ম্যাচে অংশ নিয়েছিলো টাইগাররা। পরবর্তীতে ২০২১ ও ২০২২ সালে সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়ে তারা। এ বছর আগের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে।

এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ^ রেকর্ড ভারতের দখলে। ২০২২ সালে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৭১টি ম্যাচ খেলেছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫টি ম্যাচ খেলার রেকর্ডও ভারতের দখলে। সেটি এ বছরই করেছে তারা। তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার মালিক অস্ট্রেলিয়া। ২০০৯ সালে ৬১টি ম্যাচ খেলতে নেমেছিলো অসিরা।

সর্বশেষ পাওয়া সংবাদ