বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
খেলাধুলা

ভবিষ্যতের মেসি পেয়ে গিয়েছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : লাতিন আমেরিকা থেকে নিত্য নতুন প্রতিভা তুলে আনার ব্যাপারে জুড়ি নেই রিয়াল মাদ্রিদের। প্রায় প্রতি মরসুমেই সেখান থেকে একাধিক ফুটবলার সই করায় তারা। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো উঠে এসেছেন সেখান থেকেই। এ বার শত্রু ক্লাব বার্সেলোনাও একই কাজ শুরু করল। ভবিষ্যতের মেসি তুলে আনার লক্ষ্যে তাদের গন্তব্য এ বার লাতিন আমেরিকার বিভিন্ন দেশ।

বছর কয়েক আগে ভিনিসিয়াস জুনিয়রকে তুলে এনেছিল রিয়াল মাদ্রিদ। ক্লাবের হয়ে ভাল খেলার সুবাদে দেশের হয়ে সুযোগ পান এবং বিশ্বকাপেও খেলে ফেলেছেন। রয়েছে গোলও। একই জিনিস প্রযোজ্য রদ্রিগোর ক্ষেত্রে। ভিনিসিয়াসের মতো তিনিও ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ভাল খেলে উঠে এসেছেন। পরে রিয়ালের হয়ে ভাল খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। সম্প্রতি এনড্রিককে সই করিয়েছে তারা।

সেই কাজ করছে বার্সেলোনাও। তাদের নজরে রয়েছে ব্রাজিলের উঠতি তারকা ভিটোর রোক। সম্প্রতি বার্সেলোনার বেশ কিছু স্কাউট (যাঁরা উঠতি প্রতিভা খুঁজে বের করেন) ঘাঁটি গেড়েছেন লাতিন আমেরিকায়। তাঁরাই রোককে খুঁজে বের করেছেন। শুধু ব্রাজিলই নয়, আর্জেন্টিনাতেও নজর রয়েছে বার্সেলোনার।

সে দেশের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আর্জেন্টিনার দ্বিতীয় ডিভিশনের ক্লাব ফেরো কারিল ওস্তের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তারা। সেই ক্লাবের লুকাস রোমানকে মনে ধরেছে বার্সার স্কাউটদের। ১৮ বছরের এই ফুটবলারকে ঘিরে ইতিমধ্যেই আশা রয়েছে আর্জেন্টিনায়। বার্সা সুযোগ হাতছচাড়া করতে চাইছে না। সূত্র-আনন্দবাজার।

সর্বশেষ পাওয়া সংবাদ