সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

আইপিএলের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি হলেন প্যাট কামিন্স

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্বকাপজয়ী অধিনায়ককে রেকর্ড ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে রেকর্ড স্যাম কারানকে সাড়ে ১৮ কোটি টাকায় কিনেছিল পাঞ্জাব কিংস। এবার কারেনকে টপকে গেলেন প্যাট কামিন্স।

আইপিএলের নিলামে যে কামিন্স বেশি দর পাবেন তা আগে থেকেই বোঝা গিয়েছিল। তাঁর ন্যূনতম মূল্য ছিল ২ কোটি টাকা। প্রথমে কামিন্সকে নিতে ঝাঁপায় চেন্নাই সুপার কিংস। তাদের সঙ্গে লড়াই শুরু হয় মুম্বাই ইন্ডিয়ান্সের। বেশ কিছু ক্ষণ তাদের মধ্যে লড়াই চলে। ৬ কোটি দাম ওঠার পরে লড়াই থেকে সরে যায় মুম্বাই।

সেখানেই অবশ্য লড়াই শেষ হয়নি। তার পর আসরে নামে আরসিবি। তাদের সঙ্গে চেন্নাইয়ের লড়াই শুরু হয়। সেই লড়াইও বেশ কিছু ক্ষণ চলে। ১৩ কোটি টাকা পর্যন্ত ওঠে দু’দল। তার পর আসর ছাড়ে চেন্নাই। তার পরে আরসিবির সঙ্গে লড়াই শুরু করে হায়দরাবাদ। দু’দলের কেউই হাল ছাড়তে চাইছিল না। তর তর করে দাম উঠছিল।

একটা সময় পরে কারেনের ১৮ কোটি ৫০ লক্ষ টাকা ছাপিয়ে যান কামিন্স। তার পরেও শেষ হয়নি লড়াই। দাম ২০ কোটি ছাপিয়ে যায়। শেষে রণে ভঙ্গ দেয় আরসিবি। ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কামিন্সকে কিনে গর্বের হাসি দেখা যায় হায়দরাবাদের মালিক কাব্য মারানের মুখে।

সর্বশেষ পাওয়া সংবাদ