সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের তিন পেসার

স্পোর্টস ডেস্ক : চূড়ান্ত হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের তালিকা। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে ২০২৪ সালের আইপিএলের নিলাম। সেখানে মোট ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে। নিলামের প্রাথমিক তালিকায় ছিলেন ১১৭৬ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে থেকে ৩৩৩ জনকে বেছে নেওয়া হয়েছে।

৩৩৩ জনের মধ্যে ২১৪ জন ভারতীয় ক্রিকেটার। তাঁদের মধ্যে যেমন ভারতের হয়ে খেলা ক্রিকেটার রয়েছেন তেমনই রয়েছেন ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটার। ১১৯ জন বিদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন এ বারের নিলামে। সেখানে আইসিসির পূর্ণ সদস্য ছাড়াও সহযোগী সদস্য দেশের ক্রিকেটারও রয়েছেন।

মোট ৩৩৩ জনের মধ্যে বিভিন্ন দেশের জাতীয় দলের হয়ে খেলা মোট ১১৬ জন ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হবে নিলামে। বাকি ২১৭ জনের মধ্যে ২১৫ জন ঘরোয়া ক্রিকেট খেলেন পূর্ণ সদস্য দেশের হয়ে। আইসিসির সহযোগী সদস্য দেশের ২জন ঘরোয়া ক্রিকেটারকে নেওয়া হয়েছে নিলামে।

ভারতীয় দলের হয়ে খেলা ১৪ জন ক্রিকেটার নিলামে উঠবেন। কলকাতার হয়ে ক্রিকেট খেলা ৯ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন।

আসন্ন মিনি নিলামে সর্বাধিক বেসপ্রাইস (ন্যূনতম মূল্য) রয়েছে ২ কোটি টাকার। এই সর্বোচ্চ ক্যাটাগরিতে রয়েছেন মোট ২৩ জন ক্রিকেটার। ১৩ জন ক্রিকেটার রয়েছেন দেড় কোটির ব্র্যাকেটে। ২ কোটি টাকা ন্যূনতম মূল্য রাখা ক্রিকেটারদের মধ্যে ২০ জন বিদেশি।

তারা হলেন— হ্যারি ব্রুক, ট্রাভিস হেড, রাইলি রুসো, স্টিভ স্মিথ, জেরাল্ড কোয়েটজে, প্যাট কামিন্স, ক্রিস ওকস, জশ ইংলিস, লকি ফার্গুসন, জস হ্যাজলউড, মিচেল স্টার্ক, মুজিব উর রহমান, আদিল রশিদ, ভ্যান ডার ডুসেন, জেমস ভিন্স, শন অ্যাবট, জেমি ওভারটন, ডেভিড উইলি, বেন ডাকেট ও মুস্তাফিজুর রহমান। তাদের মধ্যে ব্রুক, স্মিথ, কামিন্স, ওকস, ফার্গুসন, হ্যাজলউড, স্টার্ক, মুজিবুর, উইলি ও মুস্তাফিজুরের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে।

মাত্র তিন জন ভারতীয় ক্রিকেটারের ন্যূনতন মূল্য ২ কোটি টাকা। তারা হলেন— হার্শাল প্যাটেল, শার্দুল ঠাকুর ও উমেশ যাদব। গত বার হার্শাল ছিলেন আরসিবিতে। শার্দুল ও উমেশ ছিলেন কলকাতা নাইট রাইডার্সে।

চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে মুস্তাফিজ ছাড়াও আছেন আরও দুই পেসার। তাসকিনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি এবং শরিফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।

এদিকে গত আসরে দল পাওয়া দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও লিটন দাসের কেউই এবার নামই জমা দেননি। আর মুস্তাফিজ গত আসরে দিল্লির হয়ে খেললেও, নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে আইপিএলের নিলাম। ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে শুরু হবে নিলাম। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসে।

সর্বশেষ পাওয়া সংবাদ