সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

পারলো না বাংলা টাইগার্স, টি-টেনের ফাইনালে ডেকান-নিউ ইয়র্ক

স্পোর্টস ডেস্ক: ফাইনালের রেসে ব্যর্থ বাংলা টাইগার্স। এলিমেনটর ম্যাচে ডেকান গ্ল্যাডিয়েটর্স স্রেফ উড়িয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে। সঙ্গে ডেকান নিশ্চিত করেছে ফাইনাল। ট্রফির লড়াইয়ে ডেকানের প্রতিপক্ষ নিউ ইয়র্ক স্ট্রাইকার্স।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ শনিবার (৯ ডিসেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে ফাইনালের লড়াইয়ে নামবে ডেকান-নিউ ইয়র্ক।

প্রথম কোয়ালিফায়ারে সুযোগ কাজে লাগিয়েছে নিউ ইয়র্ক। আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১২১ রান করে দলটি। তাড়া করতে নেমে লড়াইটুকু করতে পারেনি স্যাম্প আর্মি। প্রথম ওভারেই ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন আকিল হোসেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৮০ রানে থামে তাদের ইনিংস। ৪১ রানের বড় জয়ে ফাইনালের টিকিট কাটে নিউ ইয়র্ক।

এলিমেনেটর ম্যাচে বাংলা টাইগার্স মুখোমুখি হয় ডেকান গ্ল্যাডিয়েটর্সের। ব্যাট হাতে চ্যালেঞ্জিং রান করলেও ডেকানের কাছে পাত্তাই পায়নি বাংলা টাইগার্স। আগে ব্যাটিং করে বাংলা টাইগার্স ৬ উইকেটে ১১২ রান করে। তাড়া করতে নেমে ২০ বল হাতে রেখে ১০ উইকেটের বড় জয় পায় ডেকান।

দ্বিতীয় কোয়ালিফায়ারে ডেকান মুখোমুখি হয় প্রথম কোয়ালিফায়ারে হারা স্যাম্প আর্মির। আগে ব্যাটিং করতে নেমে ডেকান ৫ উইকেটে ১১৭ রান করে। তাড়া করতে নেমে ৬ উইকেটে ৮৯ রানে থামে স্যাম্প আর্মি। ২৮ রানের জয় দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট কাটে ডেকান।

সর্বশেষ পাওয়া সংবাদ