সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

টি-টেনে হ্যাটট্রিকসহ আকিলের ফাইফার

স্পোর্টস ডেস্ক: প্রথম ওভারেই আকিলের শিকার হয়ে পরপর তিন বলে সাজঘরে ফেরেন আন্দ্রেই গৌস, ডিওয়াল্ড ব্র্যাভিস ও ইবরাহীম জাদরান। নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের বাঁহাতি এই ঘূর্ণি জাদুকরের মায়াবী ঘূর্ণিতে ১ রানে ৩ উইকেট হারিয়ে বসে প্রতিপক্ষ স্যাম্প আর্মি।

এখানেই শেষ নয়, আবুধাবি টি-টেনের প্রথম কোয়ালিফায়ারে নিজের দ্বিতীয় ওভারে এসে নেন আরও দুই উইকেট। এবার এই উইন্ডিজ স্পিনারের শিকার ফাফ ডু প্লেসি ও ইবরাহীম জাদরান।

ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত আসর টি-টেনে হ্যাটট্রিকসহ ফাইফারের কীর্তি অর্জন করেন আকিল। দুই ওভার তথা ১২ বলে আকিল মাত্র ৬ রান দিয়ে নেন পাঁচ উইকেট। তার এমন বিধ্বংসী বলে স্যাম্প আর্মিকে হারিয়ে প্রথম সুযোগেই টি-টেনের ফাইনালের টিকিট কাটে নিউ ইয়র্ক।

এর আগে ব্যাটিং করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ঝড়ো ফিফটিতে ভর করে ১২১ রান করে নিউ ইয়র্ক। গুরবাজ ৫৬ রান করেন। আর স্যাম্প আর্মির হয়ে ২ উইকেট নেন কাইস।

তাড়া করতে নেমে আকিলের ঘূর্ণিতে নাকাল স্যাম্প আর্মি থামে মাত্র ৮০ রানে। কাইস সর্বোচ্চ ৩১ রানে অপরাজিত ছিলেন। জেসন হোল্ডার ২২ রান করেন। আকিল একাই নেন ৫ উইকেট।

সর্বশেষ পাওয়া সংবাদ