শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস ! দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
advertisement
খেলাধুলা

বিপিএল মাতাতে হেলিকপ্টারে করে দলের সাথে যোগ দিলেন রিজওয়ান

স্পোর্টস ডেস্ক : করাচি স্টেডিয়ামে পাকিস্তান জাতীয় দলের হয়ে শুক্রবার (১৩ জানুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিলেন মোহাম্মদ রিজওয়ান। কিউইদের বিপক্ষে সেই ওয়ানডে ম্যাচে ৭৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হারের দুঃখ নিয়ে শেষ হয় রিজওয়ানের।

পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচটি যখন শেষ হয় তখন বাংলাদেশ সময় রাত ১১টার বেশি। এরপর ১২ ঘণ্টার কিছু বেশি সময় না পেরোতে আরেকটি ম্যাচ খেলতে মাঠে নেমেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামার বিষয়ে চুক্তি করেছিলেন রিজওয়ান।

এবারের আসরে দলটির অবস্থা সুবিধার নয়। প্রথম দুই ম্যাচেই হার দেখে মাঠ ছেড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাই তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে রিজওয়ানকে পাকিস্তান থেকে দ্রুতই উড়িয়ে এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। কিউইদের বিপক্ষে সেই ম্যাচ শেষ হওয়ার পর রিজওয়ান ঢাকার উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করেন। ম্যাচ শুরুর আগে ঢাকা থেকে দ্রুত সময়ের মধ্যে বন্দরনগরী চট্টগ্রামে উড়িয়ে আনার জন্য হেলিকপ্টার বেছে নিয়েছে কুমিল্লা।

রিজওয়ানও ম্যাচ খেলার জন্য উড়ে এসেছেন। চট্টগ্রামে টসের ১০ মিনিট আগে হেলিকপ্টার থেকে নেমে চার চাকার গাড়ির মাধ্যমে মাঠে উপস্থিত হয়েছেন রিজওয়ান।

আরও পড়ুন:

বর্ষসেরার তালিকায় মেসি-নেইমার-এমবাপে, নেই রোনাল্ডো

আফগানিস্তানের সাথে সিরিজ বাতিল করলো অস্ট্রেলিয়া

সর্বশেষ পাওয়া সংবাদ