রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
খেলাধুলা

টি-টেনের কোয়ালিফায়ার নিশ্চিত করলো বাংলা টাইগার্স

স্পোর্টস ডেস্ক : কুশল মেন্ডিস ও দাশুন শানাকার দারুণ ক্যামিওতে বড় সংগ্রহ পায় বাংলা টাইগার্স। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেই লক্ষ্যও সহজে ডিফেন্ড করে দলটি। দ্য চেন্নাই ব্রেভসকে হারিয়ে একই সঙ্গে কোয়ালিফায়ার নিশ্চিত করে বাংলা টাইগার্স।

গতকাল টি টেন ফ্র্যাঞ্চাইজি লীগে চেন্নাইকে ২৭ রানে হারিয়েছে বাংলা টাইগার্স। এদিন আগে ব্যাটিং করে টাইগার্স ১২৬ রান করে। জবাবে ৯৯ রানে থামে চেন্নাইয়ের ইনিংস।

টাইগার্সের দেওয়া ১২৭ রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চেন্নাই। অধিনায়ক চারিথ আসালাংকা এক পাশ আগলে রাখলেও অন্যপাশে কেউ থিতু হতে পারেননি। সর্বোচ্চ ২৬ বলে ৫৫ রান করেন তিনি। যদিও শেষ পর্যন্ত সেটা জয়ের জন্য যথেষ্ট হয়নি।

এর আগে ব্যাটিং করতে নেমে ৪৪ রানে প্রথম ৩ ব্যাটারকে হারায় বাংলা। এরপর কুশল মেন্ডিস ও দাশুন শানাকার ৫৫ রানের জুটিতে বড় সংগ্রহ পায় তারা। কুশল করেন ১৫ অলে ৩২ আর শানাকার ব্যাট থেকে আসে সমান বলে ৩৪ রান।

সর্বশেষ পাওয়া সংবাদ