সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

টি-টেনে জয় পেয়েও বাদ আবুধাবি, একই পথে দিল্লি

স্পোর্টস ডেস্ক: অ্যাডাম লিথের ঝড়ো ইনিংসে লড়াকু সংগ্রহ পায় দিল্লি বুলস। তবে কাইল মায়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে তাদের লড়াই করতে দেয়নি টিম আবু ধাবি। যদিও এই জয়ের পরও কোয়ালিফায়ারে পৌঁছাতে পারেনি আবুধাবি, বাদ পড়েছে দিল্লি বুলসও।

গতকাল টি টেন ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচে দিল্লিকে ৭ উইকেটে হারিয়েছে আবু ধাবি। এদিন আগে ব্যাটিং করে ৯৭ রান করে দিল্লি। জবাবে শেষ বলে জয় নিশ্চিত হয় আবু ধাবির।

দিল্লির দেওয়া ৯৮ রান তাড়ায় ৮০ রানের উদ্বোধনী জুটি পায় আবু ধাবি। মাত্র ৩০ বলে ৬১ রান করেন মায়ার্স। এরপর দ্রুত কিছু উইকেট হারালেও শেষ পর্যন্ত জয় পেয়েছে তারা।

এর আগে ব্যাটিং করতে নেমে ২৬ রানে ২ উইকেট হারানোর পর ৭১ রানের জুটি গড়েন দিল্লির অ্যাডাম লিথ ও রভম্যান পাওয়েল। লিথ করেন ২৪ বলে ৩৯ আর পাওয়েলের ব্যাট থেকে আসে ২০ বলে ৩১ রানের ইনিংস।

সর্বশেষ পাওয়া সংবাদ