সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : লেগ স্পিনার স্বর্ণা আকতারের বোলিং নৈপুণ্যে ১১ বছর পর টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি রোববার বাংলাদেশ নারী দল ১৩ রানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। ১২বারের মোকাবেলায় দ্বিতীয়বারের মত প্রোটিয়াদের হারালো বাংলাদেশ।

সর্বশেষ ২০১২ সালের সেপ্টেম্বরে মিরপুরে প্রথম দেখাতেই দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। এরপর ১১ বছর ও ১০ ম্যাচ প্রোটিয়াদের হারাতে পারেনি বাংলাদেশ। অবশেষে দক্ষিণ আফ্রিকার মাটিতেই দ্বিতীয় জয়ের ইতিহাস সৃষ্টি করলো টাইগ্রেসরা।

বেনোনিতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ নারী দল। ওপেনার মুরশিদা খাতুনের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ২ উইকেটে ১৪৯ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫৯ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৬২ রান করেন মুরশিদা। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা ৬টি চারে ২১ বলে অনবদ্য ৩৪ আরেক ওপেনার শামিমা সুলতানা ২৪ ও সোবহানা মোস্তারি ১৬ রান করেন।

জবাবে স্বর্ণার ঘুর্ণি সামলাতে না পেরে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান পর্যন্ত যেতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন অ্যানেকে বশ।

৪ ওভারে ২৮ রানে ৫ উইকেট নেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া স্বর্ণা। ইনিংসের ১৮ ও শেষ ওভারে ২টি করে উইকেট নেন তিনি। ১৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের এটিই সেরা বোলিং ফিগার স্বর্ণার।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দল। টি-টোয়েন্টি শেষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে দু’দল।

সর্বশেষ পাওয়া সংবাদ