রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
খেলাধুলা

বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত কমিটি গঠন বিসিবির

স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দলের ব্যর্থ পারফরমেন্সের পর্যালোচনায় তিন সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, কমিটিতে বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজ (আহ্বায়ক), মাহবুবুল আনাম (সদস্য) এবং আকরাম খানকে (সদস্য) রাখা হয়েছে।

কমিটির উদ্দেশ্য হল, টুর্নামেন্টে দলের বাজে পারফরমেন্সের কারণগুলো যাচাই করা এবং পরবর্তীতে বোর্ডের কাছে সেগুলো তুলে ধরা।

প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে গিয়েছিলো বাংলাদেশ। কিন্তু লিগ পর্বে ৯ ম্যাচের মধ্যে মাত্র দু’টি ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করে টাইগাররা। বাছাই পর্ব টপকে মূল পর্বে খেলতে আসা নেদারল্যান্ডসের কাছেও হারের লজ্জা পায় বাংলাদেশ। যা দলের করুণ অবস্থাকে ফুটিয়ে তুলে। মাঠের বাইরের কিছু বিচ্ছিন্ন ঘটনা দলের পারফরমেন্সে প্রভাব ফেলছে বলে ধারনা করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ