সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

প্রথম দিনেই ক্যাডমোর ঝড়, জয় ডেকান-নিউ ইয়র্কের

স্পোর্টস ডেস্ক: আবুধাবি টি টেনের প্রথম দিন প্রথম ম্যাচেই ঝড় তুলেছেন ডেকান গ্ল্যাডিয়েটর্সের টম কোহলার ক্যাডমোর। তার ঝড়ো ফিফটিতে ভর করে নিউ ইয়র্ক ওয়ারিয়র্সের বিপক্ষে ২২ রানে জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি। অপর ম্যাচে স্যাম্প আর্মির বিপক্ষে ৯ রানে জয় নিয়ে মাঠ ছেড়েছে নর্দান ওয়ারিয়র্স।

নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১১৮ রান করে ডেকান। ৩৩ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন ক্যাডমোর। মাত্র ২৭ বলে দেখা পান ফিফটির। এ ছাড়া ৯ বলে ১৭ রান করেন আন্দ্রে রাসেল। নিউ ইয়র্কের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন চামিকা করুনারত্নে।

তাড়া করতে নেমে ১০০ রানের আগেই থেমে যায় নিউ ইয়র্ক। ৬ উইকেটে তারা ৯৬ রান করে। সর্বোচ্চ ২৬ রান করেন মোহাম্মদ ওয়াসিম। আসিফ আলীর ব্যাট থেকে আসে ২৫ রান। ডেকানের হয়ে ২ উইকেট নেন জাহুর খান।

দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১০৩ রান করে নর্দান ওয়ারিয়র্স। মাত্র ১৫ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন কলিন মুনোরো। ২ উইকেট নেন কাইস আহমেদ।

তাড়া করতে নেমে ৯৪ রানে থামে স্যাম্প আর্মি। সর্বোচ্চ ৩৭ রান করেন মঈন আলী। বাকি ব্যাটারদের ব্যর্থতায় জয় পাওয়া সম্ভব হয়নি। অ্যাঞ্জেলো ম্যাথুস সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২ উইকেট করে নেন জেমস নিশাম ও আভিমান্যু মিঠুন।

সর্বশেষ পাওয়া সংবাদ