মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক
খেলাধূলা

পেনাল্টি পেয়েও ফিরিয়ে দিলেন রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক : পেনাল্টি পেয়েও ফিরিয়ে দিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জিততে পারল না তাঁর দল আল নাসেরও। গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর দল পয়েন্ট হারালেও মাঠেই রেফারির ভুল শুধরে দিলেন আল নাসর তারকা।

সোমবার (২৭ নভেম্বর) ঘরের মাঠে ইরানের পারসেপোলিসের মুখোমুখি হয়েছিলেন রোনাল্ডোরা। গোলশূন্য ভাবে শেষ হয় খেলা। ম্যাচের ৪ মিনিটের মাথায় প্রতিপক্ষের বক্সে বল দখলের লড়াইয়ে পড়ে যান রোনাল্ডো। পেনাল্টির আবেদন জানান আল নাসেরের ফুটবলারেরা। যদিও রোনাল্ডোকে ফাউল করেননি ইরানের দলটির ডিফেন্ডার। একটু দূরে থাকা রেফারি মা নিং অবশ্য সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। প্রতিবাদ করেন পারসেপোলিসের ফুটবলারেরা। তবু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন রেফারি।

এরপরের চমকের জন্য বোধহয় কেউই প্রস্তুত ছিলেন না। রোনাল্ডো নিজেই ইশারা করতে করতে এগিয়ে যান রেফারির দিকে। জানিয়ে দেন তাঁকে অবৈধ ভাবে আটকানো হয়নি। এটা কোনও ভাবেই পেনাল্টি হতে পারে না। রোনাল্ডোর কথা শুনে ‘ভার’-এর সাহায্য নেন রেফারি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করেন তিনি। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ক্রীড়াপ্রেমীরা পর্তুগিজ স্ট্রাইকারের সততার প্রশংসা করেছেন।

কোনও পক্ষই গোল করতে না পারায় খেলার শেষের দিকে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আল নাসেরের ফুটবলার আলি লাজিমিকে লাল কার্ড দেখান রেফারি। নাকে আঘাত পান রোনাল্ডোও।

এদিকে রোনালদোর এভাবে পেনাল্টি পেয়েও ফিরিয়ে দেয়ার ঘটনা মুহূর্তে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এমন ঘটনায় পর্তুগিজ তারকাকে প্রশংসায় ভাসাচ্ছে সামাজিক মাধ্যম ব্যবহারকারী ফুটবল সমর্থকরা।

এই সম্পর্কিত আরো

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত

শুরু হলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ‘ফিনটার্নশিপ’ সামার ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী শুরু

বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী

কারাগারেই এসএসসি পরীক্ষায দিচ্ছে নোয়াখালীর রাজিন

হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক