সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

১০০ টাকায় দেখা যাবে সিলেট টেস্ট

স্পোর্টস ডেস্ক : আগামী ২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজের প্রথম টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারন করা হয়েছে ১শ টাকা এবং সর্বোচ্চ মূল্য থাকছে ১ হাজার টাকা।

গ্রীন হিল এলাকা এবং ওয়েস্টার্ন গ্যালারি থেকে ১শ টাকায় টেস্ট উপভোগ করতে পারবেন ক্রিকেট প্রেমিরা।
ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য নির্ধারন করা হয়েছে ২শ টাকা এবং ক্লাব হাউসের টিকিটের মূল্য থাকছে ৩শ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য ঠিক করা হয়েছে ১ হাজার টাকা।

ম্যাচের দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন লাক্কাতুরা এবং সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান ফটকের টিকিট কাউন্টারে প্রথম টেস্টের টিকিট পাওয়া যাবে।

প্রথম টেস্টকে সামনে রেখে বর্তমানে সিলেটে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সর্বশেষ পাওয়া সংবাদ