সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি - এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপনের এপিএস গ্রেপ্তার
advertisement
খেলাধুলা

রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

স্পোর্টস ডেস্কঃ সৌদি আরবের লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে আল ওখদুদের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে আল নাসর।

শুক্রবার দিনগত রাত ১২টায় সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল-নাসর ও আল-আখদৌদ। ম্যাচে ৩-০ গোলে জয় পায় রোনালদোর দল। দলের হয়ে তিনি জোড়া গোল করেন। এছাড়া একটি গোল করেন সামি আল-নাজি।

ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় আল নাসর। সামি আল-নাজি গোল করে প্রথমে এগিয়ে দেন দলকে। ম্যাচের শেষ দিকে পর্তুগিজ এই স্ট্রাইকার প্রথম গোল করেন। ৭৭ মিনিটে অ্যালেক্স টেলেসের ক্রস থেকে বল পেয়ে আল ওখদুদের গোলরক্ষক পাওলো ভিতরকে পরাস্ত করেন সিআর সেভেন।

৮০ মিনিটে আল আখদৌদ গোলরক্ষক পাওলো ভিতর পোস্টের সামনে অনেকটাই এগিয়ে এসেছিলেন একটি আক্রমণ ঠেকানোর জন্য। কিন্তু বল চলে যায় সোজা রোনালদোর কাছে। এরপরই অসাধারণ একটি লব করেন তিনি। যেটা গোলরক্ষক এবং ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে গিয়ে সোজা আশ্রয় নেয় পোস্টের ভেতর। ম্যাচের শেষ দিকে এসে ৩ মিনিটের ব্যবধানে দুই গোল করেন রোনালদো।

চলতি মৌসুমে ১৩ ম্যাচে রোনালদোর এটি ১৫তম গোল। আর এই জয়ের ফলে আল নাসর উঠে এসেছে দ্বিতীয় স্থানে। ১ পয়েন্ট এগিয়ে আল হিলাল। তারা ম্যাচও খেলেছে একটি কম। ১৪ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৩৪। ৩৩ ম্যাচে আল হিলালের পয়েন্ট ৩৫।

সর্বশেষ পাওয়া সংবাদ