বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
খেলাধূলা

ভারতকে রুখে দিয়ে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপে ভারতের সাথে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। শনিবার (২৮ মার্চ) মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ-বি’র ম্যাচে বাংলাদেশের তরুণদের লড়াকু পারফরমন্সে প্রবাসীদের দারুন আনন্দ দিয়েছে।
 
এই ড্রয়ে বাংলাদেশ ও ভারত উভয় দলই দুই ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ভারত ও রানার্স-আপ হিসেবে বাংলাদেশ সেমিফাইনালের টিকিট পেয়েছে। 
 
আগামী ১ এপ্রিল প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ-এ চ্যাম্পিয়ন নেপাল। একই ভেন্যুতে ঐদিনই দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ-এ রানার্স-আপ ভুটানের মুখোমুখি হবে ভারত। 
 
আজকের ম্যাচে ১৬ মিনিটে কর্ণার থেকে দারুন এক হেডে ভারতকে এগিয়ে দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা বিশাল যাদব। প্রথমার্ধের ইনজুরি টাইমের ১০ম মিনিটে রোনান সুলিভানের দুর্দান্ত ক্রসে বদলী খেলোয়াড় আব্দুল রিয়াদ ফাহিম শক্তিশালী ভলিতে বাংলাদেশকে সমতায় ফেরান।  
 
এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ স্ট্রাইকার রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে ২-০ ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে। ভারত গ্রুপে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-০ গোলে পরাজিত করেছিল।
 
আগামী ৩ এপ্রিল এই ভেন্যুতেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল : ইসমাইল হোসেন মাহিন, ইহসান হাবিব রিদোয়ান, মিঠু চৌধুরী, আশিকুর রহমান, কামাল মেরধা, চন্দন রায়, মো: মানিক, নাজমুল হুদা, মুর্শেদ আলি, রোনান সুলিভান, শেখ সংগ্রাম।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে