বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
শিরোনাম
সারাদেশ

ভালুকায় অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পোশাকশ্রমিক নিহত

ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিহাব মিয়া (২১) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভালুকা-গফরগাঁও সড়কের বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী মুক্তিরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত শিহাব মিয়া ভালুকা উপজেলার গোয়ারী গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি ভালুকা উপজেলার কাঠালী এলাকায় বাটারফ্লাই কারখানায় জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিহাব মিয়া সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিহাব মিয়া নিহত হন।
 
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ নিহত ব্যক্তির স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো