সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ এসএসসি ও সমমানের পরীক্ষা : - প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয় ৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
খেলাধূলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ:

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড

ফিন অ্যালেনের অবিশ্বাস্য সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। 
 
কলকাতার ইডেন গার্ডেনসে বুধবার (৪ মার্চ) টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাত্তা পায়নি দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে ৪৩ বল হাতে রেখে জয় পাই কিউরা।
 
এই জয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল নিউজিল্যান্ড। এর আগে ২০২১ সালে তারা ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুবর্ণ সুযোগ মিচেল স্যান্টনারের দলের সামনে।
 
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১২.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭৩ তোলে নিউজিল্যান্ড।
 
রান তাড়ায় কিউইদের টেনে নেন দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। ৯.১ ওভারে দলীয় ১১৭ রানে কাগিসো রাবাদার বলে বোল্ড হন সেইফার্ট। ৩৩ বলে ৭টি চার ও ২ ছক্কায় করেন ৫৮ রান। তবে, সেঞ্চুরি তুলে অপরাজিত থাকেন অ্যালেন। মাত্র ৩৩ বলের ঝড়ে ১০টি চার ও ৮টি ছক্কায় অনবদ্য ১০০ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। রাচিন রবীন্দ্র অপরাজিত থাকেন ১১ বলে ১৩ রানে।
 
এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি কেউ। নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। দলের পক্ষে ২০ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন মার্কো জেনসেন। ২৭ বলে ৩টি চার ও ২টিছক্কায় ৩৪ রান আসে ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাট থেকে। এছাড়া বলার মতো স্কোর গড়তে পারেননি আর কেউই।
 
কিউইদের পক্ষে দুটি করে উইকেট নেন ম্যাট হেনরি, কোল ম্যাককনি ও রাচিন রবীন্দ্র।

এই সম্পর্কিত আরো

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার

মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা

অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী